May 4, 2026, 9:08 am
শিরোনামঃ
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ঢাকা প্রেস ক্লাবের বর্ণাঢ্য মানববন্ধ ন স্বাধীন সাংবাদিকতা,মতপ্রকাশের অধিকার গণমাধ্যমের নিরা পত্তা নিশ্চিতে কৃষকের স্বার্থে নির্ধারিত সময়ের আগেই ধান সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে – খাদ্য প্রতিমন্ত্রী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রামগতির কৃতি সন্তান রিয়াজ ঢাকা মহানগররীতে সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার চার দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, তদবির করলেই ‘অপরাধী’ গ্রেফতার ১৫২ বাসায় লিভ টুগেদারের সুযোগ দিয়ে পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে হত্যা :পিবিআই কর্তৃক রহস্য উদঘাটন আসামি গ্রেফতার হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হবে : ত্রাণমন্ত্রী পুলিশের ১৭ শীর্ষ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনের মাধ্যমে প্রমাণ করেছেন তিনি তরুণদের প্রধানমন্ত্রী ::তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ছোট বোন রেহানা পাশে না থাকলে আমি এত কাজ করতে পারতাম না: টুঙ্গিপাড়া জনসভায় প্রধানমন্ত্রী

Reporter Name

মোঃ সোহেল শেখ, স্টাফ রিপোর্টার গোপালগঞ্জ।

মানুষের ভাগ্য পরিবর্তন করতে প্রাণ খুলে কাজ করে যাচ্ছি, আর এগুলো সম্ভব হয়েছে আমার ছোট বোন রেহানা জন্য। রেহানা আমার পাশে না থাকলে আমি এত কাজ করতে পারতাম না। শনিবার (৩০ ডিসেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ৭৫ এর পরে আমি তখন দেশে আসি তখন শুধু শেখ রাসেল আর কামাল জামাল কে খুঁজতে ছিলাম। তখন ও আমাকে স্বৈরাচারী বিএনপি বিভিন্ন কাজে বাধা দেয়। তবে সেদিন আমি আমার ভাইদের কে না পেলেও এয়ারপোর্টে হাজার হাজার মানুষ আমার পাশে দাঁড়িয়ে ছিল। সেদিন থেকেই দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। আমাকে হত্যার জন্যে বিএনপি জামায়াতের বিভিন্ন সময়ে বিভিন্ন হামলায় আমার এই জনগণ মানবঢাল হয়েছিল আর আল্লাহর রহমতে আমি বেঁচে আছি। স্বাধীনতা বিরোধী সেই অপশক্তি আজও মাথা চাড়া দিয়ে উঠছে। আগুন সন্ত্রাসী করাই হচ্ছে বিএনপি জামায়াতের কাজ। লন্ডনে বসে তারেক জিয়া হুকুম দেয় আর তার কথা শুনে একদল বিপথগামী লোক অ্যাম্বুলেন্স, হাসপাতালে হামলা সহ পুলিশ সদস্যও পিটিয়ে মেরেছে। ভবিষ্যতে যদি আবার ও এমন কোনো কাজ করে তাহলে ঐ তারেক জিয়া কে ধরে এনে আইনের আওতায় আনবো।

এসময় নৌকা মার্কায় ভোট চেয়ে তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে নিয়ে একদল বিপথ গামী লোক ও বিদেশি চক্র নাশকতা করছে।সুতরাং স কলে মিলে আগামী ৭ই জানুয়ারি পুনরায় নৌকা মার্কা য় ভোট দিয়ে আওয়ামী লীগকে দিয়ে জয়যুক্ত করবেন এই আশা ব্যক্ত করছি। আমি অনেক ভাগ্যবান যে আপনাদের মত জনগণ পেয়েছি।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবুল শেখ এর সঞ্চালনায় এসব বক্তব্য রাখেন আও য়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীন, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল,গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান,বিপ্লবী সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম প্রমুখ।

এদিন নির্বাচনী প্রচারের অংশ হিসেবে টুঙ্গিপাড়ার শে খ মুজিবুর রহমান কলেজ মাঠে ভাষণ শেষে গোপাল গঞ্জের কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান কলেজ মাঠে আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একই দিনে মাদারিপুরের কালকিনিতে আয়োজিত জনসভায় অংশগ্রহণ করার কথা রয়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার।



Our Like Page
Developed by: BD IT HOST