April 19, 2026, 9:18 pm
শিরোনামঃ
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ, আলোচনায় বর্তমান প্রজন্ম থেকেই ভবিষ্যতের বিজ্ঞানীরা তৈরি হবে – বিভাগীয় কমিশনার ময়মনসিংহ উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পীকার ময়মনসিংহে ৪ তলা ভবনে নেই শিক্ষার্থীর কোলাহল, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ভুয়া সংবাদ ও অপপ্রচার প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে – তথ্য মন্ত্রী জেলা রেজিস্ট্রার রমজান খানের দুর্নীতির পাহাড় যথাসময়ে হামের টিকা না দিয়ে বিগত দুটি সরকার ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী সওজে ৬ বছরে ৮ হাজার কোটি টাকার কাজে প্রভাবশালী চক্র ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার ময়মনসিংহ নগরীর পাটগুদাম এলাকার সুজন নামে একজনের লাশ উদ্ধার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উৎসব মুখর পরিবেশে ওয়েস্টার্ন স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

শিক্ষার্থী,অভিভাবক এবং অতিথিবৃন্দের স্বতঃস্ফূর্ত উপ স্থিতিতে উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জেরশাহজাদ পুরের ওয়েস্টার্ন স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্র কাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার,৩০ ডিসেম্বর,পৌর শহরের বাড়াবিল উত্তরপাড়ায় অবস্থিত বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে অধ্যক্ষ তাহছিন নূরী খোকনের সভাপতিত্বে প্রধানঅতি থি হিসাবে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন স্কুলের প্রধানউপ দেষ্টা এম হায়দার আলী।উপাধ্যক্ষ আলমগীর হোসেনে র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জে এস কে এল হাইস্কুলের শিক্ষক এস এম সাইফুল ইসলাম এবং শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভা পতি রাজিব আহমেদ রাসেল।

সকাল দশটায় কুরআন তেলাওয়াতের পর সভাপতির শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।এরপর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
দ্বিতীয় পর্বে ২০২৩ শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশ এবং কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছাত্র ছাত্রী,অভিভাবক মন্ডলী এবং শি ক্ষকবৃন্দ করতালির মাধ্যমে তাদের অভিনন্দন জানান।অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার পাশাপাশি ওয়েস্টা র্ন স্কুলের অন্যান্য আয়োজনের প্রশংসা করে বলেন, পরিচ্ছন্ন ক্যাম্পাস এবং সুপরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে এই বিদ্যালয়টি ইতিমধ্যেই একটি আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সর্ব মহলে আলোচনায় চলে এসেছে। আগামীদিনে এ বিদ্যালয়টি অত্র এলাকায় মানসম্মত শিক্ষা বিস্তারে অনন্য ভুমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উপস্থিত অভিভাবক মন্ডলীর পক্ষ থেকে শহিদুল ইসলা ম,শাকিলা ইয়াসমিন, মাহফুজুর রহমান মজনু এবংমাহ বুবুল আক্তার কিরণ ওয়েস্টার্ন স্কুলের শিক্ষকদেরআন্ত রিক প্রচেষ্টার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশকরেন

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ তাহছিন নূরী খোকন ওয়েস্টার্ন স্কুলের দীর্ঘ মেয়াদি পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলাকরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করনের মধ্যদিয়ে আজকের শিশুকে সুনাগরিক হিসাবে গড়ে তোলাই আমাদের প্র ধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক-অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা গ্রহন করতে হবে।
তিনি ওয়েস্টার্ন স্কুলকে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করেন।



Our Like Page
Developed by: BD IT HOST