June 5, 2026, 2:58 pm
শিরোনামঃ
যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : ডিসি ময়মনসিংহ মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিবির পুলিশের বিশেষ টহল নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু”
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ, আলোচনায়

Reporter Name

অনলাইন ডেস্ক – ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)-এর চূড়ান্ত ৩৬ প্রার্থীর তালিকা আজ সোমবার (২০ এপ্রিল) প্রকাশ করা হচ্ছে। এ লক্ষ্যে দলটির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড গত দুই দিনে প্রায় ৯০০ জন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকা র গ্রহণ করেছে।

 

রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাৎকারে দেশের ১০টি সাংগঠনিক বিভাগের নারী নেত্রীরা অংশ নেন।সাক্ষাৎকারে তারা বিগত আন্দোলন-সংগ্রামে নিজেদের ভূমিকা, ত্যাগ এবং দলের প্রতি অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি মনোনয়ন পাওয়া বা না পাওয়ার পর করণীয় সম্পর্কেও মতামত দেন এবং দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

দলীয় সূত্রে জানা যায়”শনিবার(১৮ এপ্রিল)শেষ দিনে চট্ট গ্রাম,সিলেট,কুমিল্লা,ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদে র সাক্ষাৎকার নেন তারেক রহমান।

এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা।এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের ৩৭৮ জন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, ৯০০ আবেদনকারীর মধ্য থেকে প্রথমে ৩০০ জনের একটি প্রাথমিক তালিকা করা হয় পরে যাচাই-বাছাই শেষে সেখান থেকে ৩৬ জনকে চূড়ান্ত করা হয়েছে। মনোনয়ন বোর্ড ত্যাগী,পরীক্ষিত ও উচ্চশিক্ষিত নারী নেত্রীদের অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে।

সম্ভাব্য তালিকায় যারা আছেন”

 

দলীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন—মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ,সিনি য়র যুগ্ম সাধারণ সম্পাদক”হেলেন জেরিন খান,ডা. সানসি লা জেবরিন পিয়াংকা,সংগীতশিল্পী কনকচাঁপা,বেবি নাজনি ন,রিজিয়া পারভীন,সাবিরা নাজমুল,শাম্মী আক্তার,নিলো ফার চৌধুরী মনি,রেহেনা আক্তার রানু,শিরীন সুলতানা,নে ওয়াজ হালিমা আরলি,চৌধুরী নাদিরা আক্তার,হাসনাজসিম উদ্দীন মওদুদ,মাহমুদা হাবিবা,নাসিমা আক্তার কল্পনা,সান জিদা ইসলাম তুলি,বিথীকা বিনতে হুসাইন,ফেরদৌস আহ মেদ মিষ্টি,হাসনা হেনা হীরা,ফারজানা হুসনা,আরিফা সুলতা না রুমা,রুকসানা শাহনাজ,নাদিয়া পাঠান পাপন,ব্যারিস্টার শাকিলা ফারজানা,অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি এবং শামীমা আক্তার রুবীসহ আরও অনেকে।

 

যারা বাদ পড়তে পারেন”

সূত্র আরও জানিয়েছে, আলোচিত কয়েকজন নেত্রী মনোন য়ন ফরম না তোলা বা চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে পারেন। তাদের মধ্যে রয়েছেন সালাউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, সাবেক এমপি রুমানা মাহমুদ এবং সেলিমা রহমান।

 

এ ছাড়া ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভো কেট নিপুণ রায় চৌধুরীও চূড়ান্ত তালিকায় না-ও থাকতে পারেন বলে জানা গেছে।দলীয় নেতারা জানিয়েছেন, মনোনয়নপ্রাপ্ত নারী নেত্রীরা সংসদে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি দেশের উন্নয়নে গঠনমূলক অবদান রাখবেন—এমন প্রত্যাশা রয়েছে দলের।

লোগো সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST