November 9, 2026, 8:23 am
শিরোনামঃ
আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি দেশীয় অস্র সহ ৩ জন গ্ৰেফতার রাজনৈতিক দাবার বোর্ডে শেখ হাসিনা: প্রতিপক্ষ যখন চাল বোঝার আগেই খেলা শেষ করে শাহজাদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সমবায় নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: এমপি ওয়াহাব আকন্দ নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) সম্মিলিতভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান ময়মনসিংহ জেলা প্রশাসকের এসআরইউর বিশেষ অভিযানে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬ শাহজালালে ভেপসহ ৩২ লাখ টাকার পণ্য আটক মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রুশ প্রধানমন্ত্রীর অভিনন্দন

Reporter Name

প্রথম বাংলা – রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। শনিবার রাশিয়ার দূতাবাস সূত্রে বলা হয় রুশ প্রধানমন্ত্রী বলেছেন, ‘রুশ ফেডারেশন সরকার এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবগঠিত সরকার প্রধানের পদে নিয়োগ লাভ করায় আপনাকে অভিনন্দন জানাচ্ছি।’

রাশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক বন্ধুত্ব,পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের চেতনায় অ ব্যাহতভাবে বিকশিত হচ্ছে।’তিনি আরও বলেন,আমি নিশ্চিত যে সরকারি পর্যায়ে সক্রিয় যৌথ কার্যক্রমবাণি জ্য ও অর্থনৈতিক,বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত,সাংস্কৃতিক ও মানবিক ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতার সহায়ক হবে। এটি সম্পূর্ণরূপে রাশিয়ান ফেডারেশন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বার্থ পূরণ করবে।’

বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সুস্থতা ও দায়িত্বশীল কর্মকাণ্ডে সাফল্য কামনা করেন মিশুস্তিন।এর আগে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে পুতিন বলেছিলেন, ‘সরকারপ্রধান হিসেবে আপনার কার্যক্রম আমাদের দেশের জনগণের সুবিধার জন্য গঠনমূলক দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে আরও অবদান রাখবে।



Our Like Page
Developed by: BD IT HOST