November 9, 2026, 8:34 am
শিরোনামঃ
আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি দেশীয় অস্র সহ ৩ জন গ্ৰেফতার রাজনৈতিক দাবার বোর্ডে শেখ হাসিনা: প্রতিপক্ষ যখন চাল বোঝার আগেই খেলা শেষ করে শাহজাদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সমবায় নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: এমপি ওয়াহাব আকন্দ নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) সম্মিলিতভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান ময়মনসিংহ জেলা প্রশাসকের এসআরইউর বিশেষ অভিযানে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬ শাহজালালে ভেপসহ ৩২ লাখ টাকার পণ্য আটক মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

স্বরাষ্ট্রমন্ত্রীকে আইজিপির নেতৃত্বে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা

Reporter Name

প্রথম বাংলা – টানা তৃতীয়বার স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপিকে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম-এর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের (বিপিএস এ) নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

বুধবার ১৭ জানুয়ারি দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ কার্যালয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়ে শনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও সৌজন্য সাক্ষাৎ করেন।এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপ ত্তা বিভাগের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান,বিপিএ এ; বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপ তি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) মোঃ মনিরুল ইসলাম বিপিএম-বার, পিপিএম-বার এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার সহ বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মক র্তাগণ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ স্বরাষ্ট্রমন্ত্রী র নিকট বিভিন্ন দাবি-দাওয়া পেশ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী দাবিগুলো মনোযোগ সহকারে শোনেন ও পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

প্রসঙ্গত,আসাদুজ্জামান খান ২০০৮ সালে নবমজাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে ঢাকা-১১ আসনথেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১৪ সালের ১২ জানুয়ারি তিনি প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ২০১৫ সালের ১৪ জুলাই তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসাবে দায়িত্ব পান। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বা চিত হন এবং পুনরায় শপথ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে গত ১১ জানুয়ারি টানা তৃতীয়বারের মতো মন্ত্রী হিসেবে শপথ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন।



Our Like Page
Developed by: BD IT HOST