July 1, 2026, 8:49 am
শিরোনামঃ
ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে জুন মাসে গ্রেফতার ২৩১৪ এনবিআরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যোগদান চকরিয়ার কৃতিসন্তান ৪৭তম বিসিএস ক্যাডার জননেতা তোফায়েল আহমেদের প্রয়াণে নিউইয়র্কে সার্বজনীন শোক সভা অনুষ্ঠিত দেশের সব তেল ডিপোতে জ্বালানি সরবরাহ বন্ধ থাকবে বুধবার পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারী দের কর্মসূচি, দাবি না মানলে ৬ জুলাই থেকে পূর্ণ কর্ম বিরতির হুঁশিয়ারি সকল পুলিশ সদস্যকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করতে হবে: পুলিশ সুপার ময়মনসিংহ কক্সবাজার বাস টার্মিনালে এক কলেজ ছাত্রের মৃত্যু লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ ১০ মাধ্যমিক বিদ্যালয়ের তালিকা প্রকাশ,স্ব মহিমার শীর্ষে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় জাজিরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব জোরদারে উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র

Reporter Name

প্রথম বাংলা – বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব জোরদারে উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার (২২ জানুয়ারি) রাতে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ ব্রিফিংয়ে মুখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এই কথা জানান। সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও সম্পর্ক সম্পর্ক উন্নয়নে কাজ করতে উদ্যোগ নিচ্ছে ওয়াশিংটন।

ব্রিফিংয়ের প্রশ্নোত্তর পর্বে একজন সাংবাদিক সম্প্রতি বাংলাদেশের সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবৃতির কথা উল্লেখ করেন।

ওই বিবৃতি অনুযায়ী, একটি উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অংশীদারি কিভাবে জোরদার করবে তা জানতে চাওয়া হয়।

জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের অংশীদারি জোরদারে বেশ কয়েকটি উদ্যোগ আছে। আমরা এই সম্পর্ক জোরদারে উদ্যোগ নেওয়া অব্যাহত রাখব।’

তিনি বলেন, আমরা আগেই বলেছি, গত বছর ছিলো আমাদের সম্পর্কের অর্ধশত বছর। বিশেষ করে, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, নিরাপত্তা সহযোগিতার মতো যেখানে সহযোগিতার সুযোগ আছে বলে আমরা বিশ্বাস করি, সেখানে উদ্যোগ নেওয়া অব্যাহত রেখেছি।

প্যাটেল বলেন, সরকারের বাইরের বিভিন্ন পক্ষের সঙ্গেও আমাদের সহযোগিতার সুযোগ আছে। সম্পর্ক জোরদারে এই সহযোগিতাকেও আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করি।



Our Like Page
Developed by: BD IT HOST