September 23, 2026, 5:13 pm
শিরোনামঃ
নরসিংদীর শিবপুরে ৩ মাদক ব্যাবসায়ী গ্ৰেফতার আনন্দমোহন বসুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে : ওয়াহাব আকন্দ এমপি নবনিযুক্ত পুলিশ সুপারের যোগদান ও মতবিনিময় সভা জামালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ও সদর থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন ডিআইজি, পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক। মহামান্য রাষ্ট্রপতির আজ অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজল এর সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবার পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

যীশু বাঁচতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নিকট হতে চাকরির প্রত্যাশায়

Reporter Name

নিজস্ব প্রতিবেদক :

যীশু বাঁচতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নিকট হতে চাকরির প্রত্যাশায় ১০ বছর অতিক্রম করেছে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলা ভাটিখাইন গ্রামের মৃত সাধন চন্দ্র আচার্য্যরে সন্তান যীশু কুমার আচার্য্য। যীশু, মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে পাক-হানাদার বাহিনীর এদেশীয় দোসরদের দ্বারা ক্ষতিগ্রস্থ পরিবারের সন্তান। সে বিগত ১০ বছর ধরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একনিষ্ট কর্মী হিসেবে ১টি চাকরির প্রত্যাশায় ১০ বছর অতিক্রম করেছে; আজও যীশুর চাকরি হয় নাই।

প্রসঙ্গত: উল্লেখ্য যে, যীশু মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সাক্ষাৎ এর জন্য বেশ কয়েকবার চেষ্টা করেও সফল হয়নি। গত ৫ই ডিসেম্বর ২০২২ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রাম আসলে যীশু ও যীশুর মা চিনু আচার্য্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সাক্ষাৎ করার চেষ্টা করেন। এই বিষয়ে ঐ তারিখে আরটিভি অনলাইন পেইজে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয় এবং ডেইলী স্টার বাংলা অনলাইন ভার্সনে ১টি সংবাদ প্রচারিত হয়।

যীশু দীর্ঘদিন ধরে মানবেতর জীবন-যাপন করেআসছে সর্বশেষ গত ১০/১০/২০২২ইং তারিখে মাননীয় প্রধানম ন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরাবরে “মানবিকবিবেচনায় কর্মসংস্থান” এর ১টি আবেদনে বিভিন্ন গন্যমান্য ব্যক্তি বর্গের সুপারিশ/স্বাক্ষর নিয়ে উহা নিবন্ধিত ডাকযোগে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় যথারীতি ১২/১০/২০২২ তারিখে উক্ত আবেদন গ্রহণ করে। উক্ত আবেদনের অনুবলে বা মাননীয় প্রধানমন্ত্রীর স্বীয় বিবেচনায় অদ্যাবধি যীশুর চাকরি না হওয়ায় সে অনেকটা হতাশ এবং বিগত কয়েক বছর ধরে অত্যন্ত করুন, মানবেতর জীবন-যাপন করে আসছে।

যীশু প্রত্যাশা করে যে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে সহসায় কর্মসংস্থান দিয়ে তার দুঃখ-দুর্দশা লাঘবে ভূমিকা রাখবে। তাই যীশু এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কৃপা দৃষ্টি কামনা করছেন। যীশু আরও বলে যে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে চাকরি না দিলে সে স্বাভাবিকভাবে দীর্ঘদিন বেঁচে থাকতে পারবে না যীশু বাঁচতে চাই।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যীশুকে যেই চাকরির যোগ্য মনে করেন; ১টি চাকরি দিয়ে তাকে আত্মসম্মান নিয়ে দীর্ঘদিন বেঁচে থাকার সুযোগ দিলে মাননীয় প্রধানমন্ত্রী ও প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ সংশ্লিষ্টদের নিকট সে চিরকৃতজ্ঞ থাকবে বলে জানান। যীশু এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কৃপাদৃষ্টি কামনা করেন।
বার্তা প্রেরক-
(স্বাক্ষরিত)



Our Like Page
Developed by: BD IT HOST