May 3, 2026, 9:40 am
শিরোনামঃ
নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনের মাধ্যমে প্রমাণ করেছেন তিনি তরুণদের প্রধানমন্ত্রী ::তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ২ নং হাছাদি ইউনিয়ন এর প্রতিবন্ধী নুর আলম এর বসত ঘর ভাংচুর ও তার স্ত্রী কে হত্যার চেষ্টা ৩ মে থেকে হাওর অঞ্চলের ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার নরসিংদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন গ্রেফতার দুই নিজেকে ‘শ্রমিক’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর অগ্রণী ব্যাংকের অর্থ আত্মসাৎ: ক্যাশ অফিসারের ১০ বছরের কারাদণ্ড গণপূর্তে অদৃশ্য সিন্ডিকেটের দাপট: অভিযোগ, মামলা কারওয়ান বাজার পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুমিল্লায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

Reporter Name

এটিএম মাজহারুল ইসলাম,ক্রাইম রিপোর্টার, কুমিল্লা।

কুমিল্লা চান্দিনা উপজেলার অন্তর্গত পৌর এলাকার ৬নং ওয়ার্ডের রারিরচর গ্রামের আনিছা বাড়িতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই হানিফের (৩৬) খুন হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই আনিছুর রহমান বড় ভাই হানিফকে খুন করার পর পরই বাড়ি থেকে পালিয়ে যায়।

নিহত বড় ভাই আবু হানিফ এবং অভিযুক্ত আসামী ছোট ভাই আনিছুর রহমান রারিরচর গ্রামের আনোয়ার হোসেন আনু মিয়ার ছেলে।

থানা পুলিশ ও নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, তা রা দুই ভাইয়ের পৃথক পৃথক গরুর খামার আছে। তাদে র বাড়ির পাশে অন্যের খালি জায়গায় দুই ভাই দীর্ঘদিন যাবৎ গরুর গোবর ফেলে আসছে।বুধবার (২৭ মার্চ ২০২৪ইং) সকাল সাড়ে ১১টার সময় ওই স্থানে গরুর গোবর ফেলাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। চরম উত্তেজনার মধ্যে ছোট ভাই আনি ছ মিয়া বড় ভাই হানিফ মিয়াকে মারধর করে।এক পর্যা য়ে তাকে বাঁশের কঞ্চি দিয়ে আঘাত করায় ওই বাঁশের চোখা অংশ হানিফ মিয়ার বাম চোখের ভিতর দিয়ে মাথায় ঢুকে যায়। পরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: আরিফুর রহমান জানান, তার শরীরের বিভিন্ন অংশের ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রচন্ড রক্তক্ষরণ ও মস্তিষ্কে আঘাতজনিত কারণে তার মৃত্যু ঘটে।চান্দি না থানার উপ-পরিদর্শক (এসআই) মো: গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকাবাসীর ফোন পে য়ে সঙ্গীয় ফোর্সসহ আমি ঘটনাস্থলে যাই এবং ঘটনার সত্যতা পাই।

ঘটনার পরপর হত্যাকারী পালিয়ে গেছে এ ঘটনায় আইনগত ব্যবস্থাসহ হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।



Our Like Page
Developed by: BD IT HOST