June 27, 2026, 1:20 pm
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কক্সবাজার চকরিয়া ট্রেনে কাটা পড়ে কিশোরী নিহত

Reporter Name

রিপোর্ট :সুমন কান্তি দাশ কক্সবাজার জেলা প্রতিনিধি।

চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে এক কিশোরী নিহত হয়েছে। নিহত জান্নাতুল ফেরদৌস অনিকা (১৪) খুটাখালীর মেধাকচ্ছিয়া ৩নং ওয়ার্ড এর বাসিন্দা শহিদুল্লাহর মেয়ে।

বুধবার (২৭ মার্চ) ভোর ৬টার দিকে খুটাখালী ৩নং ওয়ার্ড রেল লাইনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল আওয়াল জানান, ভোরে সেহরি খাওয়ার পরে নামাজ শেষে রেল লাইনে হাঁটতে গিয়ে এ ঘটনা ঘটে।

এদিকে গত রোববার ডুলাহাজারা রেল ক্রসিংয়ে গাছ বোঝাই নসিমন আটকে পড়ে রেলের সাথে সংঘর্ষ হয়। এতে কোনো হতাহতের ঘটেনি। এর আগে বরইতলিতে মোহাম্মদ শাহ আলম নামের এক ব্যক্তির মৃত্যু হয়। এছাড়াও বিভিন্ন সময় ট্রেনের কাটা পড়ে গবাদি পশু মারা গেছে।

রেলওয়ের ডুলহাজারা স্টেশন মাস্টার আব্দুল মান্নান চৌধুরী জানান, দুর্ঘটনা এড়াতে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেয়া হয়েছে।

আব্দুল মান্নান বলেন, চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন দিয়ে দৈনিক চারটা ট্রেন যাওয়া আসা করে। তাই এসময়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন রেলের এ কর্মকর্তা।



Our Like Page
Developed by: BD IT HOST