April 27, 2026, 3:31 pm
শিরোনামঃ
আওয়ামী সুবিধাভোগী,নেত্রকোনা ডিসি ফুড মোয়েতাছুর রহমান হুমায়ুনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর রাজধানীতে ব্লক রেইড পরিচালনা করে ৫৮ (আটান্ন) জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি অটোরিকশায় যাত্রীবেশী ছিনতাইকারী চক্রের কবলে পড়েন কাস্টমস কর্মকর্তা, পরে মৃত্যু দেশের সব বিমানবন্দরে উচ্চমাত্রার সতর্কতা জারি লক্ষীপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রপচার চালিয়ে বিভ্রান্তি চড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন ৮০ লাখ লোকের তালিকা হচ্ছেনোটিশ দিবে এনবিআর খাদ্য অধিদপ্তরের নতুন ডিজি জসিম উদ্দিন খান খিলক্ষেতে অপহরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারে সহায়তার আহ্বান ধর্ষণ-নির্যাতনের বাস্তবতায় কবিতা লেখা ‘নৈতিক অপরাধ’—কবির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কেন্দুয়ায় ব্যাপক উৎসাহ উর্দিপনায় বাংলা নববর্ষ পালিত

Reporter Name

লাভলী আক্তার নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ

‘মুছে যাক গ্লানি ঘুছে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, এসো হে বৈশাখ এসো এসো—‘ শ্লোগানে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে এ মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আবহমান বাংলা ও বাঙালির বৈশাখী খাবার পরিবেশন করা হয় ।

এতে অংশগ্রহণ করেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূঞা, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক (পিপিএম-সেবা), উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, কেন্দুয়া প্রেসক্লাবের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, শিল্পী মোঃ দিল বাহার খান, সুসেন রায়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও প্রধান আকর্ষণ লোকসঙ্গীত শিল্পী কুদ্দুস বয়াতীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ।

উল্লেখ্য, ১৯৮৯ সালে ঢাবির চারুকলা অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো বের হয় মঙ্গল শোভাযাত্রা । সেবারই এ উৎসব সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে । এরপর থেকে বাংলা বর্ষবরণের অপরিহার্য অনুষঙ্গ হয়ে ওঠে এটি । ২০১৬ সালে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায় এই মঙ্গল শোভাযাত্রা ।



Our Like Page
Developed by: BD IT HOST