June 26, 2026, 6:35 pm
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ দায়ের

Reporter Name

শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি”

সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌর এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সংলগ্ন মেসার্স সরকার এন্টারপ্রাইজের সামনে ‘৭১ টিভি’র বেলকুচি সংবাদদাতা, ‘সময়ের কণ্ঠস্বর’ এর সিরাজগঞ্জ প্রতিনিধি ও ‘দৈনিক আমার সংবাদ’ এর বেলকুচি প্রতিনিধি উজ্জ্বল অধিকারীর ওপর শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শিবু এবং পৌর এলাকার ইসলামপুর (রাজবাড়ী) মহল্লার সোহেল আকন্দ ও সংরক্ষিত মহিলা আসনের ওয়ার্ড কাউন্সিলর সিলভিয়া পারভীন মিঠুর ছেলে নীরবের নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে।

এ সময় তারা সাংবাদিক উজ্জ্বল অধিকারী এবং তার সাথে থাকা অতুল কুমার হলদারকে (৩৮) বেধড়ক মারপিট করে, সাংবাদিক উজ্জ্বলের স্মার্ট ফোন ছিনতাই করে নেয়।
এই দিন রাতেই সাংবাদিক উজ্জ্বল অধিকারী বাদী হয়ে শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শিবুসহ ১১ জন নামীয় ও অজ্ঞাত আরও ৭/৮ জনকে আসামি করে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতার হয়নি কেউ।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে দরকারি কাজে শাহজাদপুর পৌর এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন মেসার্স সরকার এন্টারপ্রাইজের সামনে অতুল কুমার হলদারকে নিয়ে অবস্থান করছিলেন ৭১ টিভি’র বেলকুচি সংবাদদাতা উজ্জ্বল অধিকারী। এ সময় শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শিবু এবং পৌর এলাকার ইসলামপুর (রাজবাড়ী) মহল্লার সোহেল আকন্দের ছেলে নীরবের নেতৃত্বে ইয়ামিন (২৫), নাহিদ (২৫), সায়েম (২৯), সুমন (২৪), হৃদয় (২৬), শিহাব (২৮), রবিন (৩০), চঞ্চল (২৮) ও কাঞ্চন (৩২) সহ অজ্ঞাত আরও ৭/৮ জনের সংঘবদ্ধ একটি দল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সেখানে এসে ৭১ টিভি’র সাংবাদিক উজ্জ্বল অধিকারীকে হুমকি দেয়। উজ্জ্বল এর প্রতিবাদ করলে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে এলোপাথাড়িভাবে তাকে ও অতুলকে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় সন্ত্রাসী ওই দল সাংবাদিক উজ্জ্বলের মোবাইল ফোন কেড়ে নেয়। সাংবাদিক উজ্জ্বল অধিকারী তার ওপর হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন।

খবর পেয়ে তাৎক্ষণিক সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান, থানার ওসি আসলাম হোসেন, গোয়েন্দা বিভাগের কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে ছুঁটে যান এবং ৭১ টিভি’র আহত সাংবাদিক উজ্জ্বল অধিকারীর সার্বিক খোঁজ খবর নেন। স্থানীয় সাংবাদিকরা ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসামীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।
এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, শাহজাদপুর সার্কেল মোঃ কামরুজ্জামান বলেন, আমরা অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে যথার্থ ব্যবস্থা গ্রহণ করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST