June 13, 2026, 6:05 pm
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার রওশনপুরে কিশোরীর ঝুলন্ত লাম উদ্ধার করেন পুলিশ ।

আল মামুন, জেলা প্রতিনিধি পঞ্চগড়।

তেঁতুলিয়ায় সুমাইয়া (১৩) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

প্রকাশ শনিবার ২৭/৮/২২ শে আগস্ট) সকালে উপজেলার তিরনইহাট ইউপির অন্তর্গত রওশনপুর গ্রামের এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ওই গ্রামের দিনমজুর শামসুল হকের কন্যা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শামসুল ও রিক্তা দম্পতি দু’জনেই দিন মজুর। সকালে মেয়ে সুমাইয়াকে রেখে তার মা রিক্তা কাজে চলে যান। পরে ঘরে উড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় প্রতিবেশিরা দেখতে পেয়ে স্থানীয়দের জানান। স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেন।

কিশোরীর বাবা শামসুল হক বলেন, গতকাল থেকে বাড়িতে ছিলাম না। সকালে শুনতে পারলাম আমার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কিশোরীর মা রিক্তা আক্তারও আত্মহত্যার কোন কারণ জানাতে পারেননি। তবে স্থানীয়রা বলেছেন, ওই কিশোরীর মাথার (ব্রেন) সমস্যা ছিল।

তিরনইহাট ইউপি চেয়ারম্যান আলমগীর হোসাইন ও বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন ঘটনাস্থল পরিদর্শন করেন জানান, আত্মহত্যার কোন কারণ জানা যায়নি।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, সুমাইয়া নামের এক কিশোরীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার খবর জানতে পারি। পরে ঘটনাস্থল হতে ঝুলন্ত লাশ উদ্ধার করে প্রাথমিক সূরতহাল নির্নয় করা হয়। পরিবারটির কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত করা হয়নি। তবে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST