May 2, 2026, 1:10 am
শিরোনামঃ
ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার সত্য কখনো চাপা থাকে না”শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতারণার শিকার আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি ময়মনসিংহে স্কুল নারী শিক্ষার্থীদের অশীল ইভটিজিং করা সেই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার ওসি মিরপুরে নকশাবহির্ভূত বহুতল ভবন নির্মাণের অভিযোগ, অফিসার এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মদন উপজেলা পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে দুই গ্রুপের সংঘর্ষে টেটা বিদ্ধ হয়ে ১ জন নিহত, আহত ৮

Reporter Name

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

শাহজাদপুরে ২ গ্রুপের সংঘর্ষের সময় টেটা বিদ্ধ হয়ে মোঃ ছানোয়ার ফকির (৪০) নামের ১ ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটছে।
এই ঘটনায় ৮ জন আহত হয়েছে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার (১৮ই জুন) সকাল সাড়ে ৭টায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের চর-বর্ণিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ছানোয়ার ফকির ঐ গ্রামের বক্স ফকিরের ছেলে। তিনি ৫ সন্তানের জনক ছিলেন।

সংঘর্ষের খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ঘটনাস্থলে থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ আসলাম হোসেন ও উপ-পরিদর্শক এরশাদ উপস্থিত হয়।

জানা যায়,উপজেলার চর-বর্ণিয়া গ্রামের আখের গ্রুপ ওসায়েম গ্রুপের মাঝে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ মঙ্গলবার সকালে উভয় গ্রুপ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সায়েম গ্রুপের প্রধান সায়েম ফকির অভিযোগ করে বলেন, আখের একজন সন্ত্রাসী, সে সহ তার গ্রুপের লোকজন এলাকায় দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি ও মাদক বিক্রি করে আসছিল। এই অনৈতিক কাজে বাঁধা দেয়ায় তারা মাঝে মধ্যে আমাদের লোকজনের উপরে হামলা চালিয়ে আহত করে। তার সন্ত্রাসী বাহিনীর তান্ডবে মানুষজন গ্রামে থাকতে পারে না। আজ আখের ও মালেক মেম্বারের নেতৃত্বে সন্ত্রাসীরা আমাদের লোকজনের উপরে হামলা চালায়। এসময় বুকে টেটা বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আমাদের পক্ষের ছানোয়ারের মৃত্যু হয় ও আরো ৮-১০ জন আহত হয়।

স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস আলী জানান, কিছুক্ষণ আগে আমি জানতে পারি যে সায়েম গ্রুপ ও আখের গ্রুপের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। খবর শুনেই আমি ঘটনাস্থলে আসি, ইতিমধ্যে থানা পুলিশ এসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই বিষয়ে শাহজাদপুর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন বলেন, সংঘর্ষ ও মৃত্যুর ঘটনা শুনে পুলিশের একটি দলকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আমরা এসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
নিহতের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে, আগামীকাল ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে পাঠানো হবে। অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ৫ই জুন এই দুই গ্রুপের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে ইউনুস নামের এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটে। সেসময় এই গ্রামে ব্যাপক লুটপাট চালানো হয়।
তারপর থেকেই চর বর্ণিয়া গ্রামের শান্তি প্রিয় সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র গিয়ে বসবাস শুরু করেন।



Our Like Page
Developed by: BD IT HOST