June 27, 2026, 10:29 pm
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রবল বর্ষনে মতিঝিল ট্রাফিক পুলিশের কর্মতৎপরতা

Reporter Name

নিজস্ব প্রতিবেদন:আষাঢের ১২’হঠাৎ প্রবল বৃষ্টিপাত বর্ষাকালে এ দৃশ্য হরহামেশাই চোখে পড়ে। মতিঝিল ট্রাফিক পুলিশও তাই পূর্ব প্রস্তুতি হিসেবেই ছাতা, গামবুট, রেইনকোট প্রভৃতি নিয়েই বের হন যাতে দ্রুত সাড়া দিতে পারেন। কেননা ০১ মিনিট নীরবতা পালন করলে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হতে বাধ্য। বলা প্রাসঙ্গিক যে, যে কোন দৈবদুর্বিপাক, ঘূর্নিঝড়, প্রবল বর্ষন কিংবা প্রখর তাপদাহে মতিঝিল ট্রাফিক পুলিশ সাধ্যমত স্বীয় দায়িত্ব পালনে অটল থেকে সেবা দিয়ে যাচ্ছে।

অদ্য ২৬-০৬-২০২৪ খ্রিঃ তারিখ সকাল ০৯.০০ ঘটিকা থেকে টানা বর্ষনে নগরের জনজীবন স্থবির হয়ে পড়ে। মতিঝিল ট্রাফিক বিভাগের বেশ কিছু জায়গায় জলাবদ্ধতা দেখা দেয়। কোথাও খানাখন্দ সৃষ্টি হয়। যানবাহনের গতি সচল রাখতে ও সম্মানিত নগরবাসীকে স্বস্তি প্রদানে মতিঝিল ট্রাফিক পুলিশ প্রতিটি ইন্টারসেকশনে ছাতা মাথায় নিয়ে, রেইনকোট ও গামবুট পরিধান করে ইন্টার সেকশন সুচারুরূপে ম্যানেজমেন্ট করেন।

শুধু কি তাই সম্মানিত নগরবাসীর যাত্রাকে প্রাণবন্ত ও স্বস্তিময় করতে বঙ্গভবনের পার্শ্ববর্তী মতিউর রহমান পার্কের রাস্তায় গভীর গর্তের সৃষ্টি হলে তৎক্ষনাৎ ইট দিয়ে গর্ত পূরণের ব্যবস্থা ও করেন মতিঝিল ট্রাফিক পুলিশ। অচল রাস্তাকে সচল করার জন্য বিবেকের তাড়না ও সামাজিক দায়বদ্ধতার ভূমিকায় অবতীর্ণ হন মতিঝিল ট্রাফিক পুলিশ।

“ট্রাফিক মতিঝিল বিভাগ সকল শ্রেণী পেশার কম্যুটারসগণকে ট্রাফিক শৃংখলা ও আইন মান্যতার সংস্কৃতি লালন ও পালন করার অনুরোধ জানাচ্ছে।”

“ট্রাফিক মতিঝিল বিভাগ সম্মানিত নগরবাসীকে স্বস্তি প্রদানে বদ্ধ পরিকর।”



Our Like Page
Developed by: BD IT HOST