June 29, 2026, 2:19 am
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উইমেন সাপোর্ট ডিভিশনে যে কোনো জেলা থেকে ভিকটিম এলে সেবা দেওয়া হবে : ডিএমপি কমিশনার

Reporter Name

প্রথম বাংলা – ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) বলেছেন, কোন ভিকটিম যদি ঢাকার বাইরের জেলা থেকে এসে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের কাছে সেবা চায়, তাহলে তাকেও সেবা দেওয়া হবে। শুরু থেকেই বিভাগটি অসহায় নারী ও শিশুদের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে। এই বিভাগের কার্যক্রম শুধু ঢাকা মহানগরীতে সীমাবদ্ধ থাকবে না, দেশের অন্য স্থানের নারী ও শিশু ভিকটিমদের সহায়তায়ও কাজ করতে হবে।

মঙ্গলবার (২ জুলাই) সকালে তেজগাঁওয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের অফিসার ও ফোর্সদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, আপনারা নারী ও শিশুদের প্রতি সংবেদনশীল আচরণ করবেন। সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে তাদেরকে সেবা প্রদান করতে হবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রিসার্স সেন্টার খুলতে হবে। ডিএমপির সাইবার ইউনিট, এনজিও ও থানার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।

মতবিনিময় শেষে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের উদ্যোগে কর্মজীবী মহিলাদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন ডিএমপি কমিশনার।

এরপর তেজগাঁও থানা ভবন পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। এ সময় তিনি থানায় সেবা নিতে আসা সেবাপ্রত্যাশীরা যেন তাদের কাঙ্ক্ষিত সেবা পান সেই বিষয়ে কর্তব্যরত অফিসার ও ফোর্সদের দিকনিদের্শনা প্রদান করেন।

উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের উপ-পুলিশ কমিশনার হুমায়রা পারভীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত); যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা বিপিএম, পিপিএম-বার; তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক, পিপিএম-সেবা-সহ ডিএমপির বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST