May 31, 2026, 7:49 am
শিরোনামঃ
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

হাইওয়ে পুলিশ পূর্ব বিভাগের ডিআইজিকে ফুলেল শুভেচছা জানালেন এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

বৃহস্পতিবার (৪ জুলাই ২০২৪) দুপুর ১২ টায় হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে হাইওয়ে পুলিশ প্রধান ও বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজিপি মো: শাহাবুদ্দিন খান বিপিএম (বার) এর সভাপতিত্বে হাইওয়ে পুলিশ পূর্ব বিভাগের দায়িত্ব প্রাপ্ত ডেপুটি ইন্সপেক্টর জেলারেল (ডিআইজি) মো: মাহবুবুর রহমান, পিপিএম (বার) এর ম্যাস র‍্যাপিড ট্রনজিট (MRT) ইউনিটের ডিআইজি হিসেবে বদলী হওয়ায় বিদায়ী অভিনন্দন জ্ঞাপন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পক্ষ থেকে এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম ডেপুটি ইন্সপেক্টর জেলারেল (ডিআইজি) মো: মাহবুবুর রহমান, পিপিএম (বার)কে ফুলেল শুভেচছা ও সম্মাননা ক্রেস্ট হাতে তুলে দেন। এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম এ সময় তার বক্তব্যে বলেন, ডিআইজি মো: মাহবুবুর রহমান, পিপিএম (বার) এর সৎ ও যোগ্য নের্তৃত্বের কারণে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নকে এখন সকলেই সম্মানের দৃষ্টিতে দেখে থাকেন।

তিনি আরো বলেন, ডিআইজি মো: মাহবুবুর রহমান, পিপিএম (বার) এর কমান্ডে বাংলাদেশ পুলিশের নতুন ইউনিট MRT দ্রুতই একটি গতিশীল ইউনিটে পরিণত হবে। তিনি আরো বলেন, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের ২২ থানা, ২ সার্কেল অফিস এবং হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ অফিসের সকল সহকর্মীদের পক্ষ থেকে অনেক দোয়া ও শুভকামনা জানান এবং পারিবারিক জীবন ও চাকরিক্ষেত্রে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মাহ্ফুজুর রহমান, বিপিএম (বার)
ডিআইজি (প্রশাসন),আতিকা ইসলাম,বিপিএম,এনডিসি
ডিআইজি (পশ্চিম),মোঃ মাহবুবুর রহমান, পিপিএম-বার
ডিআইজি (পূর্ব),অতিরিক্ত ডিআইজি বৃন্দ,পুলিশ সুপার বৃন্দ সহ অন্যান্য পদমর্যাদার কর্মকর্তা বৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST