June 29, 2026, 1:31 am
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান

Reporter Name

প্রথম বাংলা-দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ৬টি অভিযোগে বিষয়ে (০২টি অভিযান ও ০৪টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসারের কার্যালয়,বোদা,পঞ্চগড় -এর সাবে ক উপজেলা কৃষি অফিসার (বর্তমানে সিনিয়র হর্টিকালচারিস্ট, হর্টিকালচার সেন্টার,পঞ্চগড়) -এর বিরুদ্ধে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির জন্য বরাদ্দকৃত টাকা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে গ্রহণপূর্বক আত্মসাৎ করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন,সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁও থেকে ১০ জুন ২০২৪ খ্রি. একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুদক টিম সংশ্লিষ্ট দপ্তর এবং ব্যাংক হতে রেকর্ডপত্র সংগ্রহ করে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

একই তারিখে
ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ দাবি করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অভিযোগের সত্যতা নিরূপণের নিমিত্ত গত সাত দিনের জমাকৃত ২৫১৫টি আবেদন যাচাই করা হয়।

অতঃপর পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং সেবাগ্রহীতাদের নিকট হতে অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। অভিযানকালে প্রাপ্ত রেকর্ডপত্র ও সেবাগ্রহীতাদের বক্তব্য যাচাইপূর্বক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।



Our Like Page
Developed by: BD IT HOST