May 5, 2026, 9:03 am
শিরোনামঃ
লক্ষ্মীপুরে রায়পুর ঐতিহ্যবাহী মোল্লার হাট বাজারে প্রশাসনের তত্ত্বাবধানে শৃঙ্খলা ও স্বচ্ছতা ফিরতে শুরু করেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী ধোবাউড়ায় ধান ব্যবসায়ীকে জবাই করে হত্যা, ফিশারির পাড় থেকে লাশ উদ্ধার মুক্তাগাছায় সিএনজি ও বালুরট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-৪ আহত-২ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৪ জন গ্রেফতার পে স্কেলের জন্য বরাদ্দ হচ্ছে ৩৫ হাজার কোটি টাকা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ঢাকা প্রেস ক্লাবের বর্ণাঢ্য মানববন্ধ ন স্বাধীন সাংবাদিকতা,মতপ্রকাশের অধিকার গণমাধ্যমের নিরা পত্তা নিশ্চিতে কৃষকের স্বার্থে নির্ধারিত সময়ের আগেই ধান সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে – খাদ্য প্রতিমন্ত্রী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রামগতির কৃতি সন্তান রিয়াজ ঢাকা মহানগররীতে সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নাটোরে সমন্বয়কদের ওপর হামলার চেষ্টা, মঞ্চ ভাঙচুর

Reporter Name

প্রথম বাংলা – বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের প্রতিরোধে হামলাকারীরা পালিয়ে যায়। পরবর্তী সময়ে স্টেজ ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১১ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার গণমাধ্যম কে এ তথ্য জানান। ঘটনাটি ঘটেছে নাটোরে।

মাহিন সরকার বলেন, “আমাদের ১১টার প্রোগ্রামে সন্ত্রাসীরা হামলা করার চেষ্টা করেছিল। পরবর্তীতে তিনটার প্রোগ্রামের স্টেজ ভেঙে ফেলেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোয়াটসঅ্যাপ গ্রুপে সকাল ৯টা থেকে সাড়ে ১০টায় নাটোর সদর উপজেলার দুই শহীদের কবর জিয়ারত, সকাল ১১টায় অনিমা চৌধুরী অডিটরিয়ামে ছাত্র-নাগরিক মতবিনিময় সভা। দুপুর সাড়ে ৩টায় জেলায় অবস্থিত সব কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্র-নাগরিক আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলেন মাহিন।

এদিকে নাটোরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শেখ ওবায়দুল্লাহ জানান, অনিমা চৌধুরী মিলনায়তনে নাটোরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকার সমন্বয়করা মতবিনিময় করছিলেন। দুপুর ১টার দিকে ছাত্রলীগের সাবেক কিছু কর্মী নিজেদের দাওয়াত না দেওয়ার কারণ জানতে চায়। পাশাপাশি তারা ছাত্র আন্দোলনে যুক্ত ছিল দাবি করে মতবিনিময় সভায় হামলার চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীদের প্রতিরোধে পালিয়ে যায় তারা।



Our Like Page
Developed by: BD IT HOST