June 3, 2026, 9:06 pm
শিরোনামঃ
নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দেহ মন ও আত্মার সমন্বিত ভারসাম্যপূর্ণ উন্নতিই শিক্ষা – ময়মনসিংহ জেলা প্রশাসক

Reporter Name

প্রথম বাংলা -আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ’ পরি বর্তিত বাংলাদেশে শিশুরাই আগামীতে নেতৃত্ব দিবে। এজন্য শিশুদের যোগ্য হিসেবে গড়ে উঠতে হবে। আর এজন্য এখন একটা শিশুর একমাত্র কাজ হওয়া উচিৎ পড়া, পড়া এবং পড়া। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৪ উৎযাপন উপলক্ষ্যে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজিম উদ্দীন। জেলা শিল্পকলা একাডেমি ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সহকারী পুলিশ সুপার তাহমিনা আক্তার, সিভিল সার্জনের পরিচালক মোঃ নজরুল ইসলাম এবং শিশু বিষয়ক কর্মকর্তা মেহেদী জামান উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জিলা স্কুলের অষ্টম শ্রেণি, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণি এবং গভ. ল্যাবরেটরি স্কুলের নবম শ্রেণির প্রায় শতাধিক শিক্ষার্থী।

শুরুতে জেলা প্রশাসক মুফিদুল আলম এর উপস্থিতিতে বেলুন উড্ডয়ন করে শিশু অধিকার সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়। এরপর আলোচনায় সভাপতি বলেন, ইউনেস্কোর এক জরীপে দেখা যায় বিশ্বে শিশুরা নানাভাবে বঞ্চিত। ৭৬ শতাংশ শিশু অবহেলিত, ১০ শতাংশ শারীরিক ও মানসিক অবহেলা, ৭ শতাংশ শিশুশ্রম এবং ৫১শতাংশ বাল্যবিবাহের শিকার। এটা অশনিসংকেত।

সিভিল সার্জন প্রতিনিধি বলেন, শিশুর স্বাভাবিক বৃদ্ধির জন্য পরিমিত পুষ্টি সরবরাহ, আয়রন ও ফোলিক এসিড গ্রহণ জরুরি। এছাড়াও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা শিশুদের ৯০শতাংশ রোগবালাই থেকে রক্ষা করে।

শিশু বিষয়ক কর্মকর্তা বলেন, শিশুরা আগামী দিনে দেশকে নেতৃত্ব দিবে। বর্তমানে ময়মনসিংহে কোনো শিশুপার্ক নেই। একক পরিবার শিশুদের জন্য হুমকিস্বরূপ। কারণ, মা-বাবার কর্মব্যস্ততায় কাজের বুয়া ও আত্মীয় স্বজনের মাধ্যমে বেড়ে উঠা শিশুদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হয়।

সহকারী পুলিশ সুপার বলেন, তোমরা শিশুরা এখন সুবর্ণ সময় পার করছো, সময়টা নষ্ট করো না। তোমাদের বয়সটা এমন যে চাইলেই যে কেউ বিপদগামী হয়ে যেতে পারে। এখান থেকে মুক্ত থাকো, মা-বাবার কথামতো চলো, তোমাদের ভবিষ্যৎ সুন্দর হোক।

সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেহ, মন ও আত্মার সমন্বিত ভারসাম্যপূর্ন উন্নতির নামই শিক্ষা। শুধু একাডেমিক বই পড়লেই চলবে না, পাশাপাশি নন-একাডেমিক বই, ভ্রমণ করা, বিতর্ক, গান, কবিতা শিখতে হবে। ভালো বই পড়া, ভালো মানুষের সাথে মেশা, ভালো বন্ধু-বান্ধব, ভালো আত্নীয়-স্বজন তোমার জীবন ও মনকে উন্নতিতে সহায়তা করে। কোনো মানুষ যতক্ষণ না পর্যন্ত তার নফসকে পরিশুদ্ধ করবে, ততক্ষণ পর্যন্ত সে

ভালো মানুষ হতে পারবে না। এসময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন-উত্তরের মাধ্যমে তাদের দৈনন্দিন কর্মকাণ্ড, অভ্যাস ও ভালো দিকগুলোর সংক্ষিপ্ত জরীপ করেন।



Our Like Page
Developed by: BD IT HOST