May 5, 2026, 10:49 am
শিরোনামঃ
লক্ষ্মীপুরে রায়পুর ঐতিহ্যবাহী মোল্লার হাট বাজারে প্রশাসনের তত্ত্বাবধানে শৃঙ্খলা ও স্বচ্ছতা ফিরতে শুরু করেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী ধোবাউড়ায় ধান ব্যবসায়ীকে জবাই করে হত্যা, ফিশারির পাড় থেকে লাশ উদ্ধার মুক্তাগাছায় সিএনজি ও বালুরট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-৪ আহত-২ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৪ জন গ্রেফতার পে স্কেলের জন্য বরাদ্দ হচ্ছে ৩৫ হাজার কোটি টাকা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ঢাকা প্রেস ক্লাবের বর্ণাঢ্য মানববন্ধ ন স্বাধীন সাংবাদিকতা,মতপ্রকাশের অধিকার গণমাধ্যমের নিরা পত্তা নিশ্চিতে কৃষকের স্বার্থে নির্ধারিত সময়ের আগেই ধান সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে – খাদ্য প্রতিমন্ত্রী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রামগতির কৃতি সন্তান রিয়াজ ঢাকা মহানগররীতে সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জুলাই বিপ্লবে মাহফুজের ভূমিকা স্পষ্ট করলেন উপদেষ্টা নাহিদ

Reporter Name

প্রথম বাংলা – অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে জুলাই বিপ্লবের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে বিশ্বমঞ্চে পরিচয় করিয়ে দেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা। তবে আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ শব্দটির সঙ্গে একমত নন তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

তার মতে, এই আন্দোলনে একক কোনো নেতৃত্ব ছিল না। সাধারণ মানুষ এটাকে এগিয়ে নিয়ে গেছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীনের মুখোমুখি হন মো. নাহিদ ইসলাম। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ নিয়ে করা এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্লাটফর্ম সাধারণ শিক্ষার্থীদের জায়গা। এখানে বিভিন্ন রাজনৈতিক নেতারাও ছিলেন। একটা সময় আন্দোলন পরিচালনা করতে অনেকেই বুদ্ধি-পরামর্শ দিয়েছেন। এ ক্ষেত্রে যার (মাহফুজ আলম) কথা বলা হয়েছে তিনি বিশেষভাবে আমাদের পরামর্শ দিয়েছেন।

নাহিদ বলেন,‘তিনি (মাহফুজ আলম) বা আমরা কেউই এ মাস্টা রমাইন্ড শব্দের সঙ্গে একমত নই। তিনি (ড. ইউনূস) শব্দটাকে হয়তো ভালোবেসে ব্যবহার করেছেন।আন্দোলনে কারওএকক নেতৃত্ব ছিল না জানিয়ে তিনি বলেন, ‘সাধারণ মানুষ একে এগি য়ে নিয়ে গেছে। আন্দোলনটাকে কয়েকজন মিলে পরিচালনা করতে হয়েছে নিতে হয়েছে নানাজনের বুদ্ধি-পরামর্শ। তবে আমরা একে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন হিসেবেই দেখি।



Our Like Page
Developed by: BD IT HOST