March 18, 2026, 5:56 am
শিরোনামঃ
কর কর্মকর্তা তানজিনা সাথীকে সাময়িক বরখাস্ত মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বগুড়া সদর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ময়মনসিংহে যানজট নিরসনে সংসদ সদস্য,সিটি প্রশাসক,পুলিশ সুপার ও মালিক সমিতি কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ২ বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : ডেপুটি স্পীকার আসন্ন ঈদ-উল-ফিতর”উপলক্ষে পুলিশ সুপার কর্তৃক যানজট নিরসনে ময়মনসিংহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন আন্তর্জাতিক বিশ্বতানের এর উদ্যোগে আলোচনা সভা,সম্প্রীতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঘণ্টায় ৪০ লাখ কি.মি. বেগে ধেয়ে আসছে ভয়ংকর সৌরঝড়, তাণ্ডব চলবে ৬ ঘণ্টা

Reporter Name

প্রথম বাংলা-যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সংস্থা ন্যাশনাল ওয়েদারসার্ভিসে আওতাধীন মহাকাশবিষয়ক ইউনিট স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার-এর তথ্য অনুযায়ী,স্থানীয় সময় বৃহস্পতিবার শক্তিশালী সোলার ফ্লেয়ার এবং সূর্যের পৃষ্ঠ থেকে উদগিরিত শক্তিশালী বিকিরণ সৌরঝড়ে রূপ নিবে।

এদিকে ঝড়টির ঝাপটা ইস্টার্ন টাইমস (ই্টি) ভোর থেকে দুপুর ১২টার মধ্যে পৃথিবীতে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝড়টি শুক্রবার পর্যন্ত স্থায়ী থাকার আশঙ্কা রয়েছে। ইস্টার্ন টাইমের চেয়ে বাংলাদেশের স্থানীয় সময় ১০ ঘণ্টা এগিয়ে থাকে।

সেন্টারের কর্মকর্তাদের মতে, মারাত্মক সৌরঝড়টি, ১ থেকে ৫ স্কেলের মধ্যে ভয়ংকর শক্তিশালী চতুর্থ মাত্রার আওতাভুক্ত। এতে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎকেন্দ্র এবং স্যাটেলাইট অপারেশন ব্যাহত হতে পারে।

এদিকে ভয়াবহ এই ঝড়ের সময় সূর্যের কেন্দ্রে প্লাজমা ও চুম্বকীয় তরঙ্গের বিরাট বিস্ফোরণ ঘটবে। সেই ঝড়ের ঝাপটা পৃথিবীতে আঘাত হানলে বৈদ্যুতিক ও চুম্বকীয় বিকিরণের ফলে চুম্বকীয় ক্ষেত্রের পরিবর্তন হয়ে যেতে পারে।

ঝড়টি পৃথিবীর দিকে ঘণ্টায় ২৫ লাখ মাইলেরও বেশি বেগে (প্রায় ৪০ লাখ কিলোমিটার প্রতি ঘণ্টায়) আছড়ে পড়বে। তবে এটি ডিপ স্পেস ক্লাইমেট অবজারভেটরি এবং প্রদক্ষিণকারী অ্যাডভান্সড কম্পোজিশন এক্সপ্লোরার স্যাটেলাইটগুলোর অঞ্চলে না পৌঁছানো পর্যন্ত ঝড়ের তীব্রতা এবং এর বৈশিষ্ট্য নিয়ে আরও গভীরভাবে জানা যাবে না।

এদিকে সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে,এটি মহাকাশ মানমন্দিরগুলো অতিক্রম করার পর সর্বোচ্চ ৩০ মিনি টের মধ্যে পৃথিবীতে পৌঁছাবে। স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টারের পরিষেবাবিষয়ক সমন্বয়কারী শন ডাহল স্থানীয় সময় বুধবার (৯ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন।
সুত্র, mp news



Our Like Page
Developed by: BD IT HOST