June 3, 2026, 5:30 pm
শিরোনামঃ
কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রভাত ফিরে এসো” দিয়ে মঞ্চ মাতালেন অভিনেত্রী উর্মি

Reporter Name

বিনোদন প্রতিবেদক :- নাটকপাড়া সরব হতে শুরু করেছে। মঞ্চে জ্বলে উঠেছে আলো। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মতো বেইলি রোডে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তন মঞ্চেও ছিল নাটক। গতকাল (১১ অক্টোবর) শুক্রবার সন্ধ্যা সাতটায় সেখানে মনোজ মিত্রের ‘প্রভাত ফিরে এসো’ নাটকটি দেখতে হাজির হয়েছিলেন উল্লেখযোগ্য সংখ্যক নাট্যপ্রেমী।

‘প্রভাত ফিরে এসো’ প্রেমের গল্প। রাগ-ক্ষোভ-অভিমান-ঠাট্টায় ভরা সে গল্পে ঢুকে পড়তে কষ্ট হয়নি দর্শকদের। নাটকে বাস্তবজীবন ও সমাজের নানা বিষয় উঠে এসেছে। স্বামীকে গভীরভাবে ভালোবাসে এ রকম একটি মেয়েকে দেখা যায় গল্পে। বিয়ের আগে তার একটি সম্পর্ক ছিল। স্বামীর অসুস্থতার কারণে বাধ্য হয়ে তাকে পুরোনো প্রেমিকের সঙ্গে যোগাযোগ করতে হয়। ফেলতে হয় ফাঁদে! প্রভাতকে কেন ফিরে আসতে হবে, তা জানতে অবশ্যই পরের কোনো মঞ্চায়নে গিয়ে বসতে হবে মঞ্চের সামনে।

নাটকের অন্যতম অভিনেত্রী শারমিন সুলতানা উর্মি বলেন, ‘এটি একটি সামাজিক গল্প, তাই মঞ্চায়ন খুব আনন্দ পাই। আজও তার ব্যতিক্রম হয়নি। আমার বিশ্বাস, দর্শকেরাও নাটকটি দেখে পছন্দ করেছেন।’ এখনও কীভাবে থিয়েটার করার প্রেরণা পান? জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘মঞ্চনাটকটা যারা মন থেকে ভালোবাসেন, তারা এর পেছনে লেগে থাকেন। এটা থেকে এখন সেরকম আয় হয় না। কেবল ভালোবাসা থেকে এবং শেখার জন্যই আমরা থিয়েটার করি।

এটা আসলে একটা স্কুলের মতো। এখানে ভালো করে শিখলে পরে টিভিনাটক ও সিনেমায় কাজ করতে সুবিধা হয়‘প্রভাব ফিরে এসো’ নাটকের ঝুমি চরিত্রে অভিনয় করেছেন শারমিন সুলতানা ঊর্মি। প্রভাত চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ আলমগীর, নিলুর মামার চরিত্রে রায়হান ইসলাম, ঝুমির মায়ের চরিত্রে আজমিরা কান্তা, সৌম্য চরিত্রে হামিদুর রহমান।

হামিদুর রহমান পাপ্পুর নির্দেশনায় নাটকটি প্রযোজনা করেছে শৌখিন থিয়েটার জানা গেছে, শিগগিরই নাটকটি আবারও মঞ্চস্থ হবে।



Our Like Page
Developed by: BD IT HOST