April 16, 2026, 9:13 am
শিরোনামঃ
“বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় শুভ হালখাতা-১৪৩৩ অনুষ্ঠান” টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ করবে সরকার : সংসদে প্রধানমন্ত্রী নতুন শ্রমবাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০৫৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক বাংলা বর্ষবরণে ময়মনসিংহে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৪৪২টি মোবাইল ফোন, নগদ আট লক্ষ ৮৪ হাজার টাকা ও মোবাইলের যন্ত্রাংশসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডেনমার্ক আওয়ামী লীগের নিন্দা ও প্রতিবাদ

Reporter Name

স্টাফ রিপোর্টার——–
কোপেনহেগেনের একটি হলে ডেনমার্ক আওয়ামী লীগ এক প্রতিবাদ সভার আয়োজন করে। সভায় বক্তারা বাংলাদেশে অবৈধ দখলদার ইউনুস সরকার দেশের স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান। তারা বলেন, বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে এই বাহিনী দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করছে, মুক্তিযুদ্ধের চেতনার অবমাননা করছে এবং দেশজুড়ে চুরি, ডাকাতি, সংখ্যালঘু নিপীড়ন ও সম্পদ লুটপাটের সঙ্গে যুক্ত রয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ডেনমার্ক আওয়ামী লীগের নেতা এম আর মজুমদার খোকন এবং পরিচালনা করেন সামি দাশ। বক্তব্য রাখেন এম এ লিংকন মোল্লা, মোঃ শহীদ, মাহবুবুর রহমান, জাহিদ চৌধুরী বাবু, মোহাম্মদ নিজাম উদ্দিন, আ.ন.ম খালেক আরিফ, সাব্বির আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা ঐতিহাসিক ৭ই মার্চ ও ১৫ আগস্টের মতো জাতীয় দিবসগুলো বাতিল করার চেষ্টার তীব্র নিন্দা জানান এবং বলেন, অবৈধ ইউনুস সরকারের বাংলাদেশের প্রশাসনিক কর্মকাণ্ডে কোন অধিকার নেই।

সভা শেষে ডেনমার্ক আওয়ামী লীগ নেতা মোঃ শহীদ সম্প্রতি শাহাদাতবরণকারী প্রবীণ নেত্রী বেগম মতিয়া চৌধুরীর জন্য দোয়া পরিচালনা করেন এবং শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সকল নির্যাতিত নেতাকর্মীর জন্য দোয়া করেন।



Our Like Page
Developed by: BD IT HOST