April 24, 2026, 7:25 pm
শিরোনামঃ
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবার নিয়ে মানহানিকর বক্তব্য: ৭ বছর পর তদন্ত প্রতিবেদন দাখিল লক্ষ্মীপুরের এলাকায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থীর মৃত্যু গফরগাঁও উপজেলার উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অপরাধ দমনে রাজধানী জুড়ে বসানো হবে ১১ হাজার সিসিটিভি: ডিএমপি কমিশনার ময়মনসিংহ সদর উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা ও র‌্যালী খেলাধুলায় মনোযোগী শিশুদের বিপথ থেকে ফিরিয়ে আনা সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী শিক্ষিকাকে জুতাপেটা, বিএনপি নেতা বহিষ্কার বান্দরবান জেলার লামায় অপহৃত ৬ রাবার বাগান শ্রমিক সেনাবাহিনীর অপারেশনে উদ্ধার একটি সিএনজিসহ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিরুব্দে হয়রানিমূলক মামলার তথ্য সংগ্রহ

Reporter Name

স্টাফ রিপোর্টার:মোঃইমরান:

গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে ১ জুলাই পরবর্তী বিভিন্ন হয়রানিমূলক মামলার প্রয়োজনীয় তথ্যাদি প্রমাণসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গঠিত কমিটির প্রথম সভায় রবিবার (২৭অক্টোবর) এ সিদ্ধান্ত গৃহীত হয়।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী নিম্নের তথ্যসমূহ যেমন- নাম, পদবি ও সংবাদ মাধ্যমের নাম-ঠিকানা, মামলার নম্বর ও তারিখ, মামলা দায়েরের স্থান, মামলার সংক্ষিপ্ত স্থান বিবরণ, মামলার বর্তমান অবস্থা,অভিযুক্তের হাল (গ্রেফতার-জামিন) ও মন্তব্য নির্ধারিত ছকে সংযোজন করতে হবে।

আজ এক তথ্য বিবরণীতে বলা হয়েছে,প্রতিকার প্রত্যাশী সাংবাদিকরা ব্যক্তিগতভাবে-সম্পাদকের সুপারিশসহ ইমেইল press1@moi.gov.bd এ তাদের আবেদন পিডিএফ আকারে পাঠাতে পারবেন; সাংবাদিকতার প্রত্যয়ন-প্রমাণ-গ্রহণযোগ্য প্রমাণপত্র এসঙ্গে সংযুক্ত করতে হবে; সাংবাদিক বলতে প্রেস কাউন্সিল অ্যাক্ট , ১৯৭৪ এর সেকশন ২(জি) এ বর্ণিত সংবাদকর্মীদের বোঝাবে।

অডিও-ভিজুয়াল এবং ডিজিটাল-অনলাইন মিডিয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন, বিধিতে (যদি থাকে) বর্ণিত সংজ্ঞা প্রযোজ্য হবে অথবা পূর্বোক্ত আইনের সংজ্ঞা প্রযোজ্য হবে।

সাংবাদিকদের পেশাগত দায়িত্বের বাইরে ব্যক্তিগত দায় রয়েছে এমন কোনো মামলার তথ্য প্রেরণ করা যাবে না বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST