May 4, 2026, 9:12 am
শিরোনামঃ
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ঢাকা প্রেস ক্লাবের বর্ণাঢ্য মানববন্ধ ন স্বাধীন সাংবাদিকতা,মতপ্রকাশের অধিকার গণমাধ্যমের নিরা পত্তা নিশ্চিতে কৃষকের স্বার্থে নির্ধারিত সময়ের আগেই ধান সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে – খাদ্য প্রতিমন্ত্রী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রামগতির কৃতি সন্তান রিয়াজ ঢাকা মহানগররীতে সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার চার দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, তদবির করলেই ‘অপরাধী’ গ্রেফতার ১৫২ বাসায় লিভ টুগেদারের সুযোগ দিয়ে পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে হত্যা :পিবিআই কর্তৃক রহস্য উদঘাটন আসামি গ্রেফতার হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হবে : ত্রাণমন্ত্রী পুলিশের ১৭ শীর্ষ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনের মাধ্যমে প্রমাণ করেছেন তিনি তরুণদের প্রধানমন্ত্রী ::তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সিরাজগঞ্জে ব্যবসায়ী শহিদুজ্জামান শুভ’র মুক্তির দাবিতে মানববন্ধন

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দেওয়ান শহিদুজ্জামান শুভ’র বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ সোমবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর উকিলপাড়া মহল্লায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে এলাকার বহু নারী-পুরুষ অংশ নেন এবং শুভ’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে শহিদুজ্জামান শুভ’র মা ও পরিবারের অন্যান্য সদস্যসহ এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েন। শুভ’র মা ও স্থানীয়রা বলেন, তিনি একজন সৎ, ভদ্র এবং জনসেবায় নিবেদিত ব্যবসায়ী। তাকে নিয়ে এলাকাবাসী সবসময় গর্ব করে এসেছে। শুভ’র গ্রেফতারে পুরো মাসুমপুর এলাকাবাসী শোকাহত।

স্থানীয় বাসিন্দা আখতার হোসেন বলেন, “শহিদুজ্জামান শুভ শুধু সিরাজগঞ্জেই নয়, জেলার বিভিন্ন এলাকায় মানবিক কাজ করে এসেছেন। এমন একজন মানুষ কখনোই এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন না।” এলাকাবাসী শহিদুজ্জামান শুভ’র মুক্তি ও মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে প্রশাসনের সহায়তা কামনা করেন।

গত ২৩ অক্টোবর সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার নলিছা পাড়া এলাকায় হাজী আব্দুর রহিম ফ্লাওয়ার মিলের মালিক আশফাকুল আওয়াল পাওনা টাকা চাইতে গেলে এঞ্জেল ফুড কারখানায় মালিক বাবু মন্ডলের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে ধস্তাধস্তি হয়। এই অবস্থায় অসুস্থ হয়ে পড়লে শুভ দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান, তবে সেখানে পৌঁছানোর পর চিকিৎসক আশফাককে মৃত ঘোষণা করেন। এরপর পুলিশ শুভকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এবং পরে হত্যা মামলায় দ্বিতীয় আসামি হিসেবে তাকে অভিযুক্ত করা হয়।

শহিদুজ্জামান শুভ’র পরিবারের সদস্যরা অভিযোগ করেন, এই ঘটনার সাথে শুভ’র কোনো সম্পৃক্ততা নেই। শুভ’র স্ত্রী আকলিমা খাতুন পপি বলেন, “যিনি বাঁচানোর চেষ্টা করলেন, সেই মানুষটিই আজ হত্যা মামলার আসামি। এই মামলাটি উদ্দেশ্যমূলক এবং আমাদের ফাঁসানোর জন্য করা হয়েছে। আমরা শুভ’র নিঃশর্ত মুক্তি চাই।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, কিছু স্বার্থান্বেষী মহল এই মিথ্যা মামলা দায়ের করে শুভকে ফাঁসিয়ে তাদের স্বার্থসিদ্ধির চেষ্টা করছে। তাঁরা শুভ’র নিঃশর্ত মুক্তি এবং তাকে হয়রানি থেকে মুক্তি দিতে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান।



Our Like Page
Developed by: BD IT HOST