April 30, 2026, 1:31 pm
শিরোনামঃ
ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার সত্য কখনো চাপা থাকে না”শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতারণার শিকার আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি ময়মনসিংহে স্কুল নারী শিক্ষার্থীদের অশীল ইভটিজিং করা সেই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার ওসি মিরপুরে নকশাবহির্ভূত বহুতল ভবন নির্মাণের অভিযোগ, অফিসার এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মদন উপজেলা পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিশেষ চেকপোস্টে ৩১০০০ পিস টাপেন্টাডল ও ১০০৪ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর কোতোয়ালী ও সূত্রাপুরে পুলিশের বিশেষ চেকপোস্ট চলাকালে ৩১ হাজার পিস নেশাজাতীয় মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট ও ১০০৪ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির লালবাগ বিভাগের কোতোয়ালি ও সূত্রাপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো সুমন চন্দ্র দত্ত (৪৫), শাহ পরান (২১) ও নাসিবুর রহমান ওরফে নাছিব (৪৬)।মঙ্গলবার (০৫ নভেম্বর ২০২৪খ্রি.) রাতে কোতোয়ালী থানার বাবুবাজার ব্রিজ এলাকা ও সূত্রাপুর থানার হানিফ টাওয়ারের সামনে বিশেষ চেকপোস্ট চলাকালে মাদক উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (০৫ নভেম্বর ২০২৪ খ্রি.) রাতে কোতোয়ালী থানার বাবুবাজার ব্রিজ সংলগ্ন রাস্তার উপর কোতোয়ালী থানা পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম চলছিল। রাত আনুমানিক ১০:৩০ঘটিকায় চেকপোস্টে একটি প্রাইভেট কার তল্লাশি করার সময় প্রাইভেট কারে দুটি কার্টুন পাওয়া যায়। সন্দেহজনক হওয়ায় পুলিশ ঐ কার্টুন তল্লাশি করলে কার্টুনের মধ্যে ৩১ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায় যার আনুমানিক মূল্য ১৫ লক্ষ ৫০ হাজার টাকা। এ সময় প্রাইভেট কারের ড্রাইভার শাহ পরান ও প্রাইভেট কারে থাকা সুমন চন্দ্র দত্তকে গ্রেফতার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে কোতোয়ালী থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিক্রি করতো।

প্রসঙ্গত, টাপেন্টাডল ট্যাবলেট ‘খ’শ্রেণীর মাদক হিসেবে ২০২০ সালের ৮ জুলাই থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তফসিলভুক্ত। মাদকসেবীরা টাপেন্টাডল ট্যাবলেটকে ইয়াবার বিকল্প হিসেবে ব্যবহার করে থাকে।

অন্যদিকে গতকাল রাতে সূত্রাপুর থানার হানিফ টাওয়ারের সামনে পুলিশের বিশেষ চেকপোস্ট চলাকালে রাত ১১.৫০ ঘটিকায় সন্দেহভাজন নাসিবুর রহমানের কাঁধে থাকা একটি কালো রঙয়ের ব্যাগ তল্লাশি করে ১০০৪ পিস ইয়াবা ট্যাবলেট (মূল্য আনুমানিক চার লক্ষ টাকা) উদ্ধার করা হয় ও নাসিবুর রহমানকে গ্রেফতার করে সূত্রাপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির সূত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত নাসিবুর রহমান দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ইয়াবা সংগ্রহ করে সূত্রাপুর এলাকার বিভিন্ন স্থানে বিক্রি করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST