June 28, 2026, 1:37 pm
শিরোনামঃ
ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার:
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সেনা সদস্যদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

Reporter Name

প্রথম বাংলা – সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, জনগণের আস্থার প্রতীক হিসেবে রাষ্ট্রের অর্পিত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বিচক্ষণতার সঙ্গে প্রয়োগ করে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রত্যেক সেনা সদস্য অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়ায় কর্মরত সব পদবির সেনা সদস্যদের উদ্দেশে ‘দরবার’ এবং সেনা কর্মকর্তাদের উদ্দেশে ‘অফিসার্স অ্যাড্রেস’ গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অর্পিত দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করায় অবস্থার উন্নতি হচ্ছে। দেশের সার্বিক অবস্থা বিবেচনায় ধৈর্য ও পেশাদারত্বের সঙ্গে অসামরিক প্রশাসন এবং দেশের জনসাধারণকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে।

এ সময় নবনির্মিত সেনানিবাসের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ৭ পদাতিক ডিভিশনে চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন ও অগ্রগতি পর্যবেক্ষণ করেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

পরিদর্শনকালে সেনাসদর ও বরিশাল এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ছাড়াও জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সৈনিক, অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST