June 2, 2026, 8:04 pm
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কেন্দুয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন পালন

Reporter Name

লাভলী আক্তার নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

১৯ জানুয়ারী রবিবার বিকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার দলীয় কার্যালয়ে কেক কাটা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।

উক্ত অনুষ্ঠানে কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন ভূইঁয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভুইঁয়া মজনু, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মোঃ খোকন আহমেদ ডিলার, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি ও বিএনপি নেতা মোঃ সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম, চিরাং ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আউয়াল খান প্রমুখ ।সঞ্চালনায় ছিলেন- পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন খান।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি নেতা মোসলেম আহমেদ,উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মাইন উদ্দিন সহ উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠ নের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।পরে সবাইকে কেক কেটে সবার মুখে তুলে দেন উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST