March 14, 2026, 7:20 pm
শিরোনামঃ
নিউইয়র্কে ঐতিহাসিক ৭ মার্চ ও বঙ্গবন্ধু জন্মদিনের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীনদেশ পেতাম না ———ড.একে আব্দুল মোমেন হাকিকুল ইসলাম খোকন, “কোন অপরাধী ছাড় পাবে না “আলহাজ্ব মনজুর এলাহী এমপি নরসিংদীর শিবপুরে পরিস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন রাজধানীতে মেসার্স প্রাণমুন্সী এন্টারপ্রাইজ আয়োজনে দোয়া ও ইফতার মা্হফিল অনুষ্ঠিত নোয়াব সভাপতি হলেন মতিউর রহমান চৌধুরী পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে বদলি জনিত বিদায় সংবর্ধনা ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক হলেন যারা ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার: ডা. জুবাইদা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন বিএনপি নেতা রোকনুজ্জামান রোকন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

Reporter Name

প্রথম বাংলা – প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের ২০২৫-২০২৬ সালের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী (এডহক) কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. নজরুল ইসলাম। ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী মহাসচিব নির্বাচিত হয়েছেন।

বুধবার (২২ জানুয়ারি) এক জরুরি সভায় নতুন কমিটি গঠন করা হয় বলে শুক্রবার (২৪ জানুয়ারি) অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হিসেবে কারিগরি ও মাদরাসা সা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিবুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী,জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রারের কার্যালয় ডেপুটি রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত সচিব) মির্জা তারিক হিকমত,জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহবুবুর রহমান,জনপ্রশাসন ম ন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বাবুল মিয়া নির্বাচিত হয়েছেন।

বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অতিরিক্ত সচিব কানিজ মওলা কোষাধ্যক্ষ হয়েছেন।

সদস্য পদে নির্বাচিতদের মধ্যে রয়েছেন-ইকবাল আব্দুল্লাহ হারু ন (পরিকল্পনা কমিশনের সদস্য),মো. সাইফুল্লাহ পান্না (সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়),ড. মো. ওমর ফারুক,(রেক্টর, বিসি এস প্রশাসন একাডেমি),মো. আবদুল মালেক (মহাপরিচালক, বিয়াম ফাউন্ডেশন),কে এম আলী নেওয়াজ (অতিরিক্ত সচিব, নির্বাচন কমিশন সচিবালয়),ড. মোহাম্মদ মিজানুর রহমান (অতিরিক্ত সচিব,জনপ্রশাসন মন্ত্রণালয়),মো. মনিরুজ্জামান মিঞা (যুগ্মসচিব,স্থানীয় সরকার বিভাগ)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,কমিটির সভাপতি ড. মো. আনোয়ার উল্ল্যাহ এবং মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমানসহ অ্যাসোসিয়েশনের কিছু সংখ্যক পদে দায়িত্বশীল কর্মকর্তা অবসরে (পিআরএল) যাওয়ায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র মোতাবেক এ পদ পূরণসহ কমিটি পুনর্গঠনের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তিশৃঙ্খলা রক্ষায় একটি জনমুখী, দক্ষ, নিরপেক্ষ জনপ্রশাসন বিনির্মাণে এবং বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্যদের কল্যাণার্থে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST