June 2, 2026, 4:00 pm
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে সাংবাদিকদের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময়

Reporter Name

প্রথম বাংলা-ময়মনসিংহ বিভাগের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় সভা ২৮ জানুয়ারি (মঙ্গলবার) অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গণমাধ্যম সংস্কার কমি শনের আয়োজনে বিভাগের নেত্রকোনা,শেরপুর, জামালপুর ও ময়মনসিংহ জেলার শতাধিক সাংবাদিকের সাথে এ সভা অনুষ্ঠিত হয়।

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদের নেতৃত্বে মতবিনিময় সভায় কমিশন সদস্য আখতার হোসেন খান ও মোস্তফা সবুজ অংশগ্রহণ করেন।

সভার প্রথম পর্বে উপস্থিত সাংবাদিকগণ সংস্কার কমিশনের কা ছে বিভিন্ন প্রস্তাবনা পেশ করেন। সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নিশ্চিতকরণ, সম্মানজনক বেতন কাঠামো বাস্তবায়ন, মিডিয়া হাউজগুলোর যথাযথ তদারকি, সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়ন, প্রশিক্ষণের ব্যবস্থা, সাংবাদিক সুরক্ষায় আইন প্রণয়ন, জব সিকিউরিটি প্রভৃতি বিষয়সমূহে সংস্কার কমিশনের পদক্ষেপ কামনা করেন।

গণমাধ্যমের সংস্কারে বিভিন্ন পরামর্শ কমিশনের সদস্যগণ লিপিবদ্ধ করেন। কমিশন প্রধান বলেন, গণমাধ্যমের সার্বিক উন্নয়নে সংস্কারের বিষয়টি কমিশনের হাতে না থাকলেও সাংবাদিকদের সুপারিশসমূহ সরকারের কাছে পৌঁছে দেয়া হবে। গণমাধ্যমের সংস্কার করা জরুরি। প্রেস কাউন্সিলকে কার্যকর করতে হবে। সাংবাদিকদের সুরক্ষায় নীতিমালা প্রণয়ন এবং তা কার্যকর করা প্রয়োজন। স্বাধীন সাংবাদিকতার পরিবেশ এবং সাংবাদিকদের মর্যাদা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বেতন কাঠামো নির্ধারণ ও ওয়েজবোর্ড যথাযথ বাস্তবায়ন বিষয়ে সুপারিশ করা হবে।

তিনি বলেন,সাংবাদিক ইউনিয়নগুলোকে সকল বিভক্তির ঊর্ধ্বে উঠে কার্যকর করতে হবে।সাংবাদিকদের পেশার স্বার্থেইএকতা বদ্ধ শক্তিশালী সাংবাদিক ইউনিয়ন গঠন জরুরী। আর তা নিশ্চিতে সাংবাদিকদেরই সর্বাগ্রে পদক্ষেপ গ্রহণ করতে হবে। কমিশন প্রধান বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের কাছ থেকে প্রাপ্ত সুপারিশসমূহ গুরুত্ব সহকারে সরকারের কাছে পৌঁছে দেয়া হবে বলে জানান।

মতবিনিময় সভায় ময়মনসিংহ বিভাগের চার জেলার বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মীগণ অংশগ্রহণ করেন।



Our Like Page
Developed by: BD IT HOST