August 26, 2026, 12:58 pm
শিরোনামঃ
উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার জাতীয় রাজস্ব বোর্ডের,সিআইসিতে সেলিনা,আয়কর গোয়েন্দায় মহিদুল হাসান রংপুরে বাড়ির ভেতর থেকে সাবেক স্কুল শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন মন্ত্রীত্বহীন নোয়াখালী,পাঁচ আসনে বিপুল ভোটে জয়, তবুও মন্ত্রিসভায় নেই কোন প্রতিনিধি! খান সেলিম রহমান’আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কে দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিআরটিএ মিরপুর এ যৌথ অভিযানে দালাল চক্রের ০৭ জন সদস্য আটক

Reporter Name

প্রথম বাংলা – সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও বিআরটিএ কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত একটি যৌথ অভিযানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), মিরপুর-১৩ হতে গত ২৯ জানুয়ারি দালাল চক্রের ৭ জন সদস্যকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে থানায় অবৈধ লাইসেন্স প্রদানে সহায়তা, অবৈধ টাকা-পয়সা লেনদেন প্রভৃতি সংক্রান্ত অপরাধের জন্য একাধিক মামলা রয়েছে। আটককৃত দালাল চক্রের সদস্যদের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, বিআরটিএ, ঢাকা কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং পরবর্তী কার্যক্রম সম্পন্নের জন্য কাফরুল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



Our Like Page
Developed by: BD IT HOST