June 28, 2026, 12:11 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই – আইন উপদেষ্টা

Reporter Name

প্রথম বাংলা-বিপ্লবের পর এমন পরিস্থিতিতে শাসন কাজ পরিচা লনা করা কঠিন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজশাহীর পিটিআই মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগবিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই। মাঝে মাঝে ভালো হয়েছে, মাঝে মাঝে বেশি খারাপ হয়েছে। এর কারণ অন্তর্বর্তীকালীন সরকার ধ্বংসপ্রাপ্ত পুলিশ, বিচার বিভাগ ও প্রশাসন নিয়ে কাজ করছে। এ ছাড়াও পতিত ফ্যাসিস্ট শক্তির কিছু লোক পালিয়ে গেলেও বেশিরভাগই দেশে রয়েছে। তাদের হাতে প্রচুর টাকা এবং বদ মতলব রয়েছে। সবমিলিয়ে পরিস্থিতি খারাপ হচ্ছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা উত্তরণে জন্য সরকারের প্রচণ্ড তাড়না ও চেষ্টা রয়েছে। আমাদের দৃঢ় প্রতিজ্ঞা থেকে পরিস্থিতি উত্তরণের চেষ্টা করছি নতুন নতুন উপায় ভাবছি।

এ কর্মশালায় পুলিশের মহাপরিদর্শক(আইজিপি)বাহারুলআলম অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান,আন্তর্জাতিক অপ রাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর তাজুল ইসলামসহ রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারক,পাবলিক প্রসিকিউটর, অতি রিক্ত পাবলিক প্রসিডিউটর জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন, বিভাগীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।



Our Like Page
Developed by: BD IT HOST