November 8, 2026, 2:47 pm
শিরোনামঃ
শাহজাদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সমবায় নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: এমপি ওয়াহাব আকন্দ নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) সম্মিলিতভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান ময়মনসিংহ জেলা প্রশাসকের এসআরইউর বিশেষ অভিযানে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬ শাহজালালে ভেপসহ ৩২ লাখ টাকার পণ্য আটক মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ ৭ নভেম্বর উপলক্ষে ময়মনসিংহ মহানগর বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রায় মৎস্য জীবীদল রাজধানীর দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর নিউ গিনি প্রপার্টিজের ভেতরে ভাঙচুর ও মারামারি: গ্রেফতার ১৪ মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ছয় মাসে ১০ হাজার ৪৭৫ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুদক

Reporter Name

প্রথম বাংলা – পটপরিবর্তনের পর থেকে বিগত সরকারের সময় দুর্নীতিবাজ রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের সম্পদ জব্দে তৎপর দুর্নীতি দমন কমিশন (দুদক)। গেল গত মাসে দেশে থাকা ১০ হাজার ৩১০ কোটি টাকার সম্পদ ও বিদেশে থাকা ১৬৫ কোটি টাকার সম্পদ জব্দ করেছে সংস্থাটি। যদিও বিদেশে সম্পদ জব্দ বাস্তবে কতটুকু প্রতিফলন ঘটছে, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিগত সরকারের প্রভাবশালী মন্ত্রী আনিসুল হক কিংবা জুনায়ে দ আহমেদ পলক। একইভাবে ব্যাংক খাতে হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ থাকা এস আলম গ্রুপ কিংবা বিদেশে বি নিয়োগ থাকা বসুন্ধরা গ্রুপ। ইতোমধ্যে তাদের দেশে-বিদেশে থাকা সম্পদ জব্দ করছে দুদক।

৫ আগস্টের পটপরিবর্তনের বিগত সরকারের সময় সুবিধাভো গী এমন ব্যবসায়ী ও রাজনীতিবিদদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলার পাশাপাশি আদালতের মাধ্যমে সম্পদ জব্দের নির্দেশনা পাচ্ছে দুদক।

দুদকের গত ছয় মাসের তথ্য বলছে, ৭৪টি আদেশে দেশে থাকা স্থাবর-অস্থাবর ১০ হাজার ৩১০ কোটি টাকা ও বিদেশে থাকা ১৬৫ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।

যদিও বিদেশে থাকা সম্পদ জব্দ আদতে বাস্তবায়ন হচ্ছে কিনা খতিয়ে দেখা উচিত বলে মনে করেন দুদকের সাবেক মহাপরিচালক মঈদুল ইসলাম।

খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. আক্তারু জ্জামানের বিরুদ্ধে প্রায় সাড়ে ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক।সোমবার (৩ ফেব্রু য়ারি) দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।সংস্থাটির সহকারী পরিচালক মো. সহিদুর রহমান মামলাটি করেছেন বলে তিনি জানান।

আক্তার হোসেন বলেন,‘দুদকের অনুসন্ধানেআক্তারুজ্জামানের ১৩ কোটি ৯৬ লাখ ১৬ হাজার ১৪১ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৩ কোটি ৪৭ লাখ ৭৬ হাজার ৯৭৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে। এ অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST