মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ কর্তৃক মোবাইল কোর্ট
Reporter Name
Update Time :
বুধবার, মার্চ ৫, ২০২৫
/
117 Time View
/
Share
প্রথম বাংলা – মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয় “ক” সার্কেল কর্তৃক -০৫/০৩/২০২৫ ইং তারিখ ময়মনসিংহ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে একটি রেইডিং টীম গঠন করে ময়মনসিংহ সদরের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় ০৫ জন আসামিকে গাঁজা সহ গ্রেফতার করা হয়।
অতঃপর পরিদর্শক মুহাম্মদ আমিনুল কবির। এবং এস আই মোর্শেদ আলম প্রসিকিউশন দাখিল করেন এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় আসামীদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।