June 28, 2026, 2:39 pm
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নাম ভাঙিয়ে বাড়ি তল্লাশি-অর্থ দাবি, সতর্ক থাকতে বলছে দুদক

Reporter Name

প্রথম বাংলা – দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তার পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির বাসাবাড়িতে তল্লাশি চালিয়ে প্রতারক চক্রের সদস্যরা অর্থ দাবি করলে আইনশৃঙ্খলা বাহিনী বা কমিশনকে জানাতে বলেছে সংস্থাটি।

বুধবার (৫ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছাড়া কেউ যদি দুদকের পরিচয়ে তল্লাশি চালানোর চেষ্টা করেন, তাহলে দ্রুত নিকটস্থ দুদক কার্যালয় বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে।

তিনি বলেন, প্রতারকরা সাধারণ মানুষকে হয়রানি করছে এবং দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। কমিশন যখন তল্লাশি চালায়, তখন তা যথাযথ অনুমতি ও নির্ধারিত নিয়ম মেনেই করা হয়। দুদকের কর্মকর্তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন, পরিচয়পত্র বহন করেন এবং ক্ষেত্রবিশেষে নির্ধারিত পোশাক পরেন।

প্রতারণা বা অনিয়মের অন্য কোনো তথ্য পাওয়া গেলেও দুদকের টোল ফ্রি হটলাইন ১০৬ নম্বরে জানাতে হবে বলে জানান এ কর্মকর্তা।



Our Like Page
Developed by: BD IT HOST