July 4, 2026, 3:08 pm
শিরোনামঃ
থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ছাত্র-জনতা কোথাও অভিযান চালাতে পারে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name

প্রথম বাংলা – আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো ছাত্র-জনতা কোথাও কোনো অভিযান চালাতে পারবে না, এটা একমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর এখতিয়ার বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার বিকেল বাংলাদেশ টুরিস্ট পুলিশের সদর দপ্তরে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের বাসা-বাড়িতে ঢুকে মব জাস্টিস হচ্ছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ের সঙ্গে দ্বিমত প্রকাশ করছি না। তবে যেসব স্থানে মবজাস্টিস হচ্ছে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনছে। কোথাও কোথাও পুলিশের ওপরেও হামলা চালানো হচ্ছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্টদের গ্রেপ্তারে তৎপর রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব ছেলে-মেয়ে খারাপ হয়ে যায়, তাদের বাবা-মা এবং অভিভাবকেরা শাসন করে। এসব উচ্ছৃঙ্খল জনতা ভবিষ্যতে যাতে এই ধরনের অপকর্ম না করতে পারে, সে ব্যাপারে বাবা-মায়ের ভূমিকা পালন করতে হবে।

দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে যানবাহনে ডাকাতির ঘটনা ঘটছে, এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই একটি স্থানে এমন ঘটনা ঘটেছে। বিশেষ করে রাজশাহী অঞ্চলের সড়কে এই ধরনের ঘটনা বেশি হচ্ছে। এ ছাড়া টাঙ্গাইলেও একটু বেশি ঘটছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, যাতে এই ধরনের ঘটনা না ঘটে।

ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি-ছিনতাই হয়, এ ব্যাপারে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার ঈদে যাতে কোথাও চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা না ঘটে, সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। চাঁদাবাজ ও ছিনতাইকারীদের গ্রেপ্তার করে আইনের আওতা আনা হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দেশে টুরিস্টের যেসব স্থান রয়েছে সে অনুযায়ী পুলিশের সংখ্যা অনেক কম। তাদের বাসস্থানের সংকট, তাদের পরিবহনেরও সংকট রয়েছে। এসব বিষয়ে মতবিনিময় সভায় আলোচনা হয়েছে। টুরিস্ট পুলিশের নিজস্ব ভবন দরকার। টুরিস্ট পুলিশকে শক্তিশালী করা গেলে বিদেশের অনেক টুরিস্ট বাংলাদেশে আসবে। তখন অর্থনীতির চাকা সচল হবে।

এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—বাংলাদেশ টুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মাইনূল হাসান, অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসাইন, মো. ইকবাল ও বাধিন ত্রিপুরাসহ টুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্বরাষ্ট্র উপদেষ্টা ( ফাইল ছবি)



Our Like Page
Developed by: BD IT HOST