June 2, 2026, 6:45 am
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজধানীর বিভিন্ন স্থানে দালাল বিরোধী অভিযানঃ আটক ৬০ জন

Reporter Name

প্রথম বাংলা – দেশের চলমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়‌ বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে গত ৫ ও ৬ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা এবং বিআরটিএ মিরপুর-১৩ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

গত ০৬ মার্চ ২০২৫ তারিখে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৯ পদাতিক ডিভিশন এর অধীনস্থ ইউনিট এর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে দালাল চক্রের ৪৮ জন সদস্যকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে রোগী হয়রানি, অতিরিক্ত অর্থ আদায়, প্রতারণা, অবৈধ লেনদেন, সিরিয়াল ভঙ্গ, অনিয়মিত ভর্তি কার্যক্রমসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয় এবং শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অভিযানের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ও সাধারণ রোগীরা যৌথ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অন্য একটি অভিযানে, গত ০৫ মার্চ ২০২৫ তারিখে ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড এর অধীনস্ত ইউনিট এর নেতৃত্বে
যৌথ বাহিনী এবং বিআরটিএ কর্তৃপক্ষের সমন্বয়ে বিআরটিএ, মিরপুর ১৩-এ দালাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দালাল চক্রের ১২ জন সদস্যকে আটক করা হয়। তারা অবৈধ লাইসেন্স প্রদান, ঘুষ লেনদেনসহ বিভিন্ন অনিয়মে জড়িত ছিল। মোবাইল কোর্টের মাধ্যমে তাদের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং পরবর্তী কার্যক্রমের জন্য কাফরুল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ জনগণের সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।



Our Like Page
Developed by: BD IT HOST