June 28, 2026, 10:38 pm
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পিস্তল ও ম্যাগাজিনসহ একজনকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর ভাটারা এলাকা হতে একটি পিস্তল ও একটি ম্যাগজিনসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির ভাটারা থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ বাপ্পী মিয়া(২৪)।আজ শনিবার (৮ মার্চ ২০২৫ খ্রি.) সকাল ১০:৪৫ ঘটিকায় ভাটারা থানাধীন সোলমাইদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভাটারা থানা সূত্রে জানা যায়, আজ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভাটারা থানাধীন সোলমাইদ এলাকায় অপরাধ সংঘটনের উদ্দেশে বাপ্পী নামের এক ব্যক্তি পিস্তলসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে দ্রুত উক্ত স্থানে অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি চৌকস দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর সময় বাপ্পীকে গ্রেফতার করা হয়।

এ সময় তার হেফাজত হতে একটি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় ভাটারা থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত বাপ্পী অপরাধ সংঘটনের উদ্দেশে পিস্তল নিজ হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST