June 2, 2026, 6:45 am
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বহু মামলার আসামি, দুর্ধর্ষ আন্ত:জেলা ডাকাত দলের সদস্য ইসমাইলসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ

Reporter Name

প্রথম বাংলা -চুরি,ডাকাতিসহ একাধিক মামলার আসামি দুর্ধর্ষ আন্ত:জেলা ডাকাত দলের সদস্য ইসমাইল হোসেন (৩৬) সহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃত অন্য দুই ডাকাত হলো- রমজান সিকদার আপন (২৪) ও রাজু হোসেন (২৫)।

শুক্রবার (৭ মার্চ ২০২৫ খ্রি.) ও শনিবার (৮ মার্চ ২০২৫ খ্রি.) মতিঝিলের এজিবি কলোনি ও আরামবাগ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ছুরি ও একটি চাকু উদ্ধার করা হয়।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৭ মার্চ ২০২৫ খ্রি.) রাতে থানার টহল টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে এজিবি কলোনীর আলহেলাল জেন বায়তুল আমান জামে মসজিদ এর সামনে ফাঁকা মাঠে ৮/১০ জনের ডাকাত দল দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ০৩.০৫ ঘটিকায় টহল টিমটি সেখানে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রমজান ও রাজু নামের দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে একটি ছুরি ও একটি চাকু উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরো জানা যায়, শনিবার (৮ মার্চ ২০২৫ খ্রি.) রাত ০৩:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে আরামবাগ হতে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়।

রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত রমজানের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা এবং গ্রেফতারকৃত ইসমাইলের বিরুদ্ধে যশোরের কোতয়ালী, সিলেটের বিশ্বনাথ, চট্টগ্রামের লোহাগড়া,পটুয়াখালীর মহিপুর থানায় চুরি ও ডাকাতির পাঁচটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST