June 2, 2026, 6:45 am
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বর্নাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name

প্রথম বাংলা-বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহ প্রেসক্লা বের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সুসজ্জিত তোরণ ও নান্দনিক আলোকসজ্জা আর ফুল-বেলুনে সাজানো হয় ক্লাব ভবনের ভেতর-বাহির। এতে মনোমুগ্ধকর আবহের সৃষ্টি হয় ক্লাব এলাকায়।শনিবার ৮ মার্চ বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর সি কে ঘোষ রোডস্থ সড়কে বর্নাঢ্য র‌্যালীর মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি।

এরপর ক্লাব ভবনের ৪র্থ ও ৩য় তলায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শেষ হয়। এ সময় বিএনপি,জামায়াত,বাম দলগুলোসহ বিভিন্ন রাজনৈতি ক দলের নেতৃবৃন্দ, জেলা প্রশাসন, গোয়েন্দা সংস্থা, বিজিবি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিণত হয়। এতে আনন্দঘন মূহর্তে মুখরিত হয়ে উঠে প্রেসক্লাব আঙিনা।

এ সময় ময়মনসিংহ প্রেসক্লাবের সহসভাপতি অধ্যাপক আবুল কাশেমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো.সাইফুল ইসলামে র সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও ক্লাবের সভাপতি মো: মুফিদুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন,ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)সভাপতিমো শহীদুল ইসলাম, সাধারন সম্পাদক খুরশিদ আলম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি একেএম মহসিন, সাধারন সম্পাদক বাবুল তালুকদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ( বিএফইউজে) দপ্তর সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমূখ।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর বি এনপির আহবায়ক একেএম শফিকুল ইসলাম,উত্তর জেলা বিএ নপির সদস্য সচিব মোহাতার হোসেন তালুকদার,দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার,জেলা জামায়া তের আমীর আব্দুল করিম,নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন,মহানগর জামায়াতের আমীর কামরুল হাসান এমরুল, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. এমএ হান্নান খান, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আমিন খসরু, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ (জেইউএম) সভাপতি এম. আইয়ুব আলীসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেন,বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে সাংবাদিকতা সাংবাদিকদের হাতে ছিল না। সবকিছু নিয়ন্ত্রণ করত মাত্র একজন ব্যক্তি। তিনি যেভাবে বলতেন সেভাবে নিউজ করতে হতো এর বাইরে আর কিছু ছিল না।

সভায় জেলা প্রশাসক মো: মুফিদুল আলম বলেন, সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ তারা সমাজের দর্পণ হিসেবে কাজ করে। চোখে আঙ্গুল দিয়ে তারা আমাদের ভুলগুলোকে ধরিয়ে দেয়। সে লক্ষ্যে ময়মনসিংহের সর্বস্তরের মানুষের মধ্যে শান্তিবজায়ে রাখার জন্য সাংবাদিকদের কাজ করতে হবে।পরিবেশের ভার সাম্য রক্ষার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

কোনভাবেই হলুদ সাংবাদিকতাকে প্রশ্রয় দেওয়া যাবে না কাউ কে জিরো থেকে হিরো এবং হিরো থেকে জিরো করা যাবে না।প্রসঙ্গত,১৯৫৯ সালে ময়মনসিংহ প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয় বর্তমানে এই ক্লাবের সদস্য সংখ্যা ৯৩ জন”এটি ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড়ে নিজস্ব বহুতল ভবনে অবস্থিত এই প্রেসক্লাব।



Our Like Page
Developed by: BD IT HOST