November 6, 2026, 5:52 pm
শিরোনামঃ
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে প্রশ্ন—বীর মুক্তিযোদ্ধাদের কষ্ট কি আপনার হৃদয় স্পর্শ করে না? মাদক ব্যবসায় প্রতিবাদ করার দোকানপাটে হামলা ভাঙচুর, লুটপাট ও বেশ কয়েকজন আহত ​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু ওএমএস কালোবাজারির হোতা : সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ! জামালপুর জেলার এলএসডি গুলোতে নিম্ন মানের খাদ্য শষ্য মওজুদের অভিযোগ ওএমএস কালোবাজারির হোতা : সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

এসডিজি বাস্তবায়ন সম্পর্কিত বিভাগীয় কমিটি’র বর্ধিত সভা

Reporter Name

প্রথম বাংলা-টেকসই উন্নয়ন অভিষ্টসমূহ (এসডিজি) বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত বিভাগীয় কমিটি’র বর্ধিত সভা আজ বৃহস্প তিবার ১৩ মার্চ সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যাল য়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ।

এসডিজি অর্জনে সারা দেশের কার্যক্রমের একটি আংশিক অঞ্চল বা ক্ষেত্র হচ্ছে ময়মনসিংহ বিভাগ। টেকসই উন্নয়ন অভিষ্টসমূহ (এসডিজি) এর অঞ্চলভিত্তিক প্রয়োজনীয় টার্গেট ও ইন্ডিকেটর অনুযায়ী কাজ করা হয়। শুরু থেকেই বিভাগের চারটি জেলা ও উপজেলা এসডিজি’র টার্গেট ও ইন্ডিকেটর মোতাবেক লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে যাচ্ছে।

নানান সীমাবদ্ধতার মাঝেও বিভাগের সরকারি দপ্তরগুলো এসডিজি অর্জনের ক্ষেত্রে নিরসভাবে কাজ করে যাচ্ছে। দপ্তরগুলো কিছু কিছু ক্ষেত্রে কাঙ্ক্ষিত অর্জন লাভ করতে না পারলেও বেশিরভাগ ক্ষেত্রে পারছে। দপ্তরগুলোকে লক্ষ্যমাত্রা অর্জনে সভাপতি জোর তাগিদ দেন। সমন্বয়ের মাধ্যমে কীভাবে এগুলোকে তুলে আনা যায় সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, বিভাগীয় সমাজ সেবা অফিসের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা-সহ বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জেলা পর্যায়ের জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালকবৃন্দ-সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST