November 22, 2026, 2:34 am
শিরোনামঃ
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি নবনিযুক্ত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির যোগদান ও দায়িত্বভার গ্রহণ শাহজাদপুরে বিএনপি নেতা হোসাইন শহীদ মাহমুদ গ্যাদনের জানাযা কক্সবাজার সদর উপজেলার নতুন ইউএনও রুম্পা ঘোষ: একজন মানবিক ও দায়িত্বশীল প্রশাসক নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক আওয়ামী লীগ নেত্রী নাছরিন ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চারজনকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা সাংবাদিক আনানের মুক্তি: ফয়সাল সাগরসহ দুজনকে মামলা থেকে অব্যাহতির দাবী-সাংবাদিক পরিবার সুনামগঞ্জের এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ আগামী শনিবার সশস্ত্র বাহিনী দিবস বারিধারা থেকে আ.লীগের সাবেক এমপিকে গ্রেপ্তার করেছে এসআরবি ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে ১৩ মার্চ ২০২৫ (বৃহস্পতিবার) সকাল ৮:৩০ ঘটিকায় মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেডে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব অরিত সরকার, সহকারী পুলিশ সুপার (এিশাল সার্কেল), ময়মনসিংহ।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে অফিসার ও ফোর্সদের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে নির্দেশনা প্রদান করেন এবং দৃষ্টি নন্দন প্যারেড প্রদর্শনের জন্য ফোর্সদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

মাষ্টার প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ( পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ সোহরোয়ার্দী হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (এসএএফ) সহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এবং জেলা পুলিশের সকল ইউনিটের প্রতিনিধিবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST