June 1, 2026, 11:06 pm
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাতক্ষীরায় বোরোধানে কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা ভুক্তভোগী কৃষক অন্যরা আতংকিত

Reporter Name

সাব্বির হোসেন-

“মানব দেহে যদি ভরকরে ক্যান্সার তার নেই কোন এন্সার”। ঠিক তেমনি ধান চাষী কৃষকদের জন্য আতংকের নাম বাদামী গাছ ফড়িং বা কারেন্ট পোকা Brawn plants Hopper (BPH)। বাদামি গাছ ফড়িং বা কারেন্ট পোকার আক্রান্ত হয়েছে সাতক্ষীরা সদর উপজেলা আমোদখালি বোরো ধানের মাঠে। ভুক্তভোগী হয়েছে অসংখ্য বোরো চাষীর ধান ফসলের মাঠ। হাজিখালী, আমোদখালি, ঢেউরবিল, আন্ধারমানিক ও চেলারবিলসহ আশেপাশের মাঠ ফসলের অসংখ্য কৃষকরা আতংকিত হয়ে দিন কাটাচ্ছে। জলাবদ্ধতার কারণে সাতক্ষীরায় হাজার হাজার বিঘা জমিতে আমন ধানের চাষ করা সম্ভব হয়নি। বোরো মৌসুমের মাঠ ফসলে নির্ভর করে স্বপ্ন বুনেছেন এসমস্ত এলাকার কৃষকদের পরিবার কৃষকদের সেই স্বপ্ন এখন চোখের পানিতে হতাশায় ভাসমান।

সদর উপজেলার ভূক্তভোগী কৃষক ভালুকা চাঁদপুর গ্রামের নোবাত আলী সরদারের ছেলে মহিদুল ইসলাম ও মৃত সিরাজ উদ্দিনের ছেলে রেফারি নাসির উদ্দিনের সাথে কথা বললে চোখে হতাশার ছাপ নিয়ে এসব কথা বলে।

এবিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলামের সাথে কথা বলে তিনি জানান আমোদখালি বিলে বাদামি গাছ ফড়িঙের আক্রান্ত হওয়ার কথা তিনি শুনেছেন। খবর পাওয়া মাত্রই চাঁদপুর ব্লকের উপ-সহকারীকে সরজমিনে পাঠিয়েছেন।

এছাড়াও তিনি আলোক ফাঁদ দিতে, জমি শুকনো রাখতে, সচেতনতা বৃদ্ধির জন্য কৃষকদের ইতিমধ্যে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ, ব্লাস্ট ও কারেন্ট পোকার আক্রমণ প্রতিহত করার জন্য লিফলেট বিতরণ করেছেন। তিনি কারেন্ট পোকা বা বিপিএইচ দমনের জন্য “ট্রাইফুমেজোপাইরিম” গ্রুপের কীটনাশক স্প্রে করার জন্য কৃষকদের পরামর্শ দিচ্ছেন।

সদর উপজেলা ধুলিহর ইউনিয়নের চাঁদপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসিফ পারভেজের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন – আমি ২৬ শে মার্চ বুধবার সকাল ১১টায় আমোদ খালি বিলের কৃষক মহিদুল ইসলামের সাথে তার জমিতে সরোজমিনে পরিদর্শন শেষে পরামর্শ দিয়েছি। তিনি কৃষকদের ফুলস্টপ,ফিলিয়া এবং “ট্রাইফুমেজোপাইরিম” গ্রুপের কীটনাশক স্প্রে করার জন্য পরামর্শ দেন।

এছাড়াও তিনি এসব এলাকার কৃষকদের জমিতে স্যাঁতস্যাঁতে কাঁদা না রাখার পরামর্শ দেন।



Our Like Page
Developed by: BD IT HOST