April 27, 2026, 4:01 pm
শিরোনামঃ
আওয়ামী সুবিধাভোগী,নেত্রকোনা ডিসি ফুড মোয়েতাছুর রহমান হুমায়ুনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর রাজধানীতে ব্লক রেইড পরিচালনা করে ৫৮ (আটান্ন) জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি অটোরিকশায় যাত্রীবেশী ছিনতাইকারী চক্রের কবলে পড়েন কাস্টমস কর্মকর্তা, পরে মৃত্যু দেশের সব বিমানবন্দরে উচ্চমাত্রার সতর্কতা জারি লক্ষীপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রপচার চালিয়ে বিভ্রান্তি চড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন ৮০ লাখ লোকের তালিকা হচ্ছেনোটিশ দিবে এনবিআর খাদ্য অধিদপ্তরের নতুন ডিজি জসিম উদ্দিন খান খিলক্ষেতে অপহরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারে সহায়তার আহ্বান ধর্ষণ-নির্যাতনের বাস্তবতায় কবিতা লেখা ‘নৈতিক অপরাধ’—কবির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মামাবাড়ি ঈদ উপহার নিয়ে যাওয়ার পথে মোটরসাইকেল আরোহী ৩ ভাই বাসচাপায় নিহত

Reporter Name

প্রথম বাংলা – বরগুনার পাথরঘাটায় মামাবাড়ি ঈদ উপহার নিয়ে যাওয়ার পথে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন ভাই নিহত হয়েছেন। আজ শনিবার সকালে পাথরঘাটা-ঢাকা সড়কের পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের বাইশকুরা এলাকার নাসির খানের ছেলে মো. নাঈমুজ্জামান শুভ (২২) মো. শান্ত (১৪) ও মো. নাদিম (৮)।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে লাশ পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া রাজিব পরিবহনের একটি বাস সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটার রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিন ভাই নিহত হন। দুর্ঘটনার পর বাসচালক ও তাঁর সহকারী পালিয়ে যান। তবে বাসটি জব্দ করেছে পুলিশ।

নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে তাদের আরেক ছোট ভাই পানিতে ডুবে যারা যায়। এ ছাড়া মো. নাঈমুজ্জামান শুভ ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। আজ শনিবার ভোরে ঢাকা থেকে বাড়ি এসে ছোট দুই ভাইকে নিয়ে পাথরঘাটার কেরাতপুর নামক স্থানে মামাবাড়ি ঈদ উপহার দিতে যাচ্ছিলেন।
সুত্র, Ajker Patrika



Our Like Page
Developed by: BD IT HOST