April 19, 2026, 9:17 pm
শিরোনামঃ
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ, আলোচনায় বর্তমান প্রজন্ম থেকেই ভবিষ্যতের বিজ্ঞানীরা তৈরি হবে – বিভাগীয় কমিশনার ময়মনসিংহ উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পীকার ময়মনসিংহে ৪ তলা ভবনে নেই শিক্ষার্থীর কোলাহল, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ভুয়া সংবাদ ও অপপ্রচার প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে – তথ্য মন্ত্রী জেলা রেজিস্ট্রার রমজান খানের দুর্নীতির পাহাড় যথাসময়ে হামের টিকা না দিয়ে বিগত দুটি সরকার ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী সওজে ৬ বছরে ৮ হাজার কোটি টাকার কাজে প্রভাবশালী চক্র ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার ময়মনসিংহ নগরীর পাটগুদাম এলাকার সুজন নামে একজনের লাশ উদ্ধার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রামে দধি-মিষ্টির দোকান ও হোটেলে ভোক্তা অধিকারের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

Reporter Name

কুড়িগ্রাম প্রতিনিধি
মোঃশাহজাহান খন্দকার
কুড়িগ্রাম সদর উপজেলায় ২টি দধি-মিষ্টির দোকান এবং ১ টি হোটেলে অভিযান পরিচালনা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়।

০৭সেপ্টেম্বর (বুধবার) দুপুরে তৈরিকৃত দই-মিষ্টির প্যাকেটে গায়ে উৎপাদনকারীর নাম ঠিকানা, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, খুচরা মূল্য ইত্যাদি না লেখায় কুড়িগ্রাম শাপলা চত্ত্বরে অবস্থিত পাবনা প্লাস দধি ও মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ হাজার টাকা, একই অপরাধে ঘোষ পাড়ায় অবস্থিত বৈকালি দই এন্ড মিষ্টান্ন ভাণ্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া খাবার ঢেকে না রাখা, অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির অপরাধে শাপলা চত্ত্বরে অবস্থিত জান্নাত হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দানকারী কর্মকর্তা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ রফিকুল ইসলাম ও সদর থানা পুলিশ।



Our Like Page
Developed by: BD IT HOST