June 1, 2026, 7:32 pm
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কালিয়াকৈরে যৌথ বাহিনীর অভিযানে তিনজন গ্রেফতার, গাঁজা উদ্ধার

Reporter Name

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা খাড়াজোড়া এলাকায় রোববার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ফুটপাতে একটি খাবার হোটেলে অভিযান চালিয়ে নারীসহ তিনজন কে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।পরে গ্রেফতারকৃতদের কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন রাজশাহী জেলার বোয়ালিয়া উপজেলার গুলপুকুর গ্রামের বুলু শেখের স্ত্রী অজিদা বেগম (৩৭), যশোরের মনিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামের আকসেদ আলীর ছেলে আরিফুল ইসলাম (২৩), ও গাইবান্ধা সদর উপজেলার টুটপাড়া গ্রামের সামসুল হক এর ছেলে শামীম মিয়া(২৫) ।

পুলিশ সূত্র জানায় রোববার সকাল ১১ টার দিকে উপজেলার চন্দ্রা খাড়া জোড়া এলাকায় ঢাকার টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি খাবার হোটেলে মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় যৌথ বাহিনী । সময় গাঁজা সহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ হস্তান্তর করেন যৌথ বাহিনীর সদস্যরা।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ।

তিনি আরো জানান গ্রেফতারকৃতদের গাজীপুর জেল হাজতে প্রেরণ করার জন্য প্রস্তুতি চলছে।



Our Like Page
Developed by: BD IT HOST