June 10, 2026, 10:35 am
শিরোনামঃ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৪৮ মামলা হালুয়াঘাটে খাল খন কর্মসূচির অগ্রগতি পরিদর্শন করলেন ময়মনসিংহ জেলা প্রশাসক পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকের ওপর হামলা জেল পলাতক ও একাধিক প্রতারণা মামলার আসামিকে গ্রেফতার করেছে সিটিটিসি ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা ময়মনসিংহ সদর সাব রেজিস্ট্রি অফিসে সাক্ষর নকল করা জালিয়াতি চক্রের সদস্য আটক পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন “বিশ্ব পরিবেশ” দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কার্যক্রম উদযাপন *সাংবাদিকদের যোগ্যতা নিয়ে এমপিদের মাথাব্যথা* নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারী সহ মধ্যরাতে আটক বাকেরগঞ্জ উপজেলা সমন্বয়ক (এন সিপি) দানিসুর রহমান লিমন! চাঞ্চল্যের সৃষ্টি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ অফিসার্স ক্লাবের শুভ উদ্বোধন

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহ অফিসার্স ক্লাবের শুভ উদ্বোধন হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসকের বাংলোর পাশে শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভা ও দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করে অফিসার্স ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, আমাদের মধ্যে ভালোবাসার বন্ধনটা মজবুত এবং অফিসারদে র জড়তা ও দূরত্ব দূর করার জন্য এ ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি। অফিসার্স ক্লাব, ময়মনসিংহ জেলার অফিসারদের চিত্ত বিনোদন ও নবশক্তিতে উদ্যোমী করে গড়ে তুলবে। আমি আপনাদের অনুরোধ করবো নিয়মিত এখানে আসবেন, পরস্পর ভাববিনিময় করবেন এবং কিভাবে আমাদের ময়মনসিংহ শহরকে আরো বেশি ডেভলপ করা যায় সে চিন্তা করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,ময়মনসিংহের সিভিল সার্জন মোহাম্মদ ছাইফুল ইসলাম খান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান,ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাওয়ার্দী হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন।

অনুষ্ঠানে ক্লাবের গঠনতন্ত্র পাঠ করেন,অতিরিক্ত জেলা প্রশাস ক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান।উদ্বোধনে ময়মন সিংহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রথম শ্রেণীর কর্মকর্তাবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST