July 2, 2026, 6:38 pm
শিরোনামঃ
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ সরকার শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে গুরুত্ব দিচ্ছে – ওয়াহাব আকন্দ এমপি শাহজালালে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে মিললো ১৬০টি স্বর্ণের বার র‍্যাব-১৪-এর অভিযানে ময়মনসিংহের শম্ভুগঞ্জ গোলচত্বরে ভারতীয় পণ্যসহ আটক ২ জন বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত ও অভিভাবকদের সুবিধার্থে নিরলসভাবে কাজ করছে ডিএমপি দুদকের মহাপরিচালক পদে রদবদল অতিরিক্ত মহাপরিচালক (গ্রেড-২) পদে স্থায়ী পদোন্নতি পেলেন জামাল হোসেন চন্দ্রগঞ্জে একশত পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজধানীতে ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ৫ নেতা গ্রেপ্তার

Reporter Name

প্রথম বাংলা : রাজধানীতে ঝটিকা মিছিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টার অভিযোগে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় গোপনে সংঘবদ্ধ হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিবি।

বুধবার (১৮ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ জুন) দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর একাধিক স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে এসব আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। এদিন দুপুর আড়াইটার দিকে ফকিরাপুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ৬৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ও মুজাহিদ নগর ইউনিটের সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেনকে। পরে রাত সাড়ে এগারোটায় ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে কাফরুল থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক আল মামুনকে আটক করে ডিবির মিরপুর বিভাগ।

এছাড়া একই রাতে, রমনা বিভাগের একটি টিম পাইকপাড়া এলাকা থেকে ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম লিংকনকে গ্রেপ্তার করে। প্রায় একই সময়ে, চকবাজার এলাকা থেকে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী লুৎফর রহমানকে আটক করা হয়। আর ওয়ারী বিভাগের আরেকটি দল দিয়াবাড়ি এলাকা থেকে তুরাগ থানার ৫৩ নম্বর ইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে।

গোয়েন্দা পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা একটি সংগঠিত পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন জায়গায় হঠাৎ ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিল। তাদের এমন কর্মকাণ্ড আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পাশাপাশি দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা হিসেবেই বিবেচিত হচ্ছে। ডিবির কর্মকর্তারা জানান, এদের বিরুদ্ধে একাধিক থানায় সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে, যার ভিত্তিতে গ্রেপ্তার কার্যক্রম পরিচালিত হয়।



Our Like Page
Developed by: BD IT HOST