June 1, 2026, 3:08 pm
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name

প্রথম বাংলা : সাবেক সিইসি এ কে এম নুরুল হুদাকে আটক করার আগে তার সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ‘মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নুরুল হুদার সঙ্গে যা হয়েছে, যেমন গলায় কিছু পরিয়ে দেয়া হয়েছে, তা কখনোই মেনে নেওয়া যায় না। এমন ঘটনা থাকলে আমাদের জানানো উচিত এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।’

আজ সোমবার (২৩ জুন) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই এ হামলা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে যাদের জড়িত পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি আইনশৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকে, তাদের বিরুদ্ধেও আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা কৃষি ও আবাদি জমি রক্ষায় সরকারের কার্যক্রমের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ‘কৃষি জমি রক্ষায় একটি আইন প্রণয়ন করা হবে, যার মাধ্যমে জমি দখল রোধ করা যাবে। আমাদের দেশ থেকে অনেক দেশি ফল হারিয়ে যাচ্ছে। তাই সবাইকে সচেতন করতে হবে যাতে দেশি ফল গাছ বেশি করে লাগানো হয়।’

উপদেষ্টা সকাল সাড়ে ১০টায় মৌচাক হর্টিকালচার সেন্টার পরিদর্শন করেন। এ সময় গাজীপুর জেলা প্রশাসক নাফিজা আরেফীন, গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেক, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কাউছার আহমেদ, হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মো: এনামুল হক, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান ও মৌচাক পুলিশ ফাড়ির পরিদর্শক মো: আব্দুস সেলিম উপস্থিত ছিলেন।

পরবর্তীতে তিনি টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হন। সেখানে পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) পরিদর্শন এবং জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।



Our Like Page
Developed by: BD IT HOST