August 26, 2026, 6:16 pm
শিরোনামঃ
অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণা: সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অভিযানে গ্রেফতার দুই প্রিয় জনগণ করবো না এই ভুল যার কারণে দিতে হবে পাঁচ বছর মাশুল উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার জাতীয় রাজস্ব বোর্ডের,সিআইসিতে সেলিনা,আয়কর গোয়েন্দায় মহিদুল হাসান রংপুরে বাড়ির ভেতর থেকে সাবেক স্কুল শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন মন্ত্রীত্বহীন নোয়াখালী,পাঁচ আসনে বিপুল ভোটে জয়, তবুও মন্ত্রিসভায় নেই কোন প্রতিনিধি! খান সেলিম রহমান’আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পবিত্র আশুরাকে কেন্দ্র করে সুসংহত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি: ভারপ্রাপ্ত কমিশনার

Reporter Name

প্রথম বাংলা : পবিত্র আশুরা উপলক্ষে ঢাকায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলসহ অন্যান্য কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সুসংহত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার, বিপিএম-সেবা।

বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫ খ্রি.) সকালে রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় শিয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার বলেন, আগামী ০৬ জুলাই (১০ মহররম) পবিত্র আশুরা। ২৭ জুন থেকে ০৬ জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে শিয়া ও অনেক সুন্নী সম্প্রদায়ও শোক পালন করছেন। ঢাকা মহানগরীর হোসাইনী দালান ইমামবাড়া, বড় কাটরা, মোহাম্মদপুর বিহারী ক্যাম্প, শিয়া মসজিদ, বিবিকা রওজা, মিরপুর পল্লবী বিহারী ক্যাম্পসহ অন্যান্য স্থান যেখানে ধর্মীয় ভাব-গাম্ভীর্যের সাথে পবিত্র আশুরা পালিত হয় সেখানে ইতোমধ্যেই পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, গুরুত্বপূর্ন ইমামবাড়াসমূহ সিসি ক্যামেরার আওতায় থাকবে এছাড়াও যেকোন পরিস্থিতি মোকাবিলা করার জন্য ঢাকা মহানগর পুলিশের বিশেষায়িত ইউনিটসমূহ প্রস্তুত থাকবে। পবিত্র আশুরা উপলক্ষে সর্ববৃহৎ তাজিয়া মিছিল আগামী ৬ জুলাই ২০২৫খ্রি. সকাল ১০:০০ ঘটিকায় হোসাইনী দালান ১নং গেইট হয়ে বকশি বাজার লেন,লালবাগ চৌরাস্তা মোড়,শহীদ মাজার রোড,এতিমখানা মোড়,আজিমপুর চৌরাস্তা, নীলক্ষেত মোড়,মিরপুর রোড,ঢাকা কলেজ,সাইন্সল্যাবরেটরি, ধানমন্ডি আবাসিক এলাকা, বিজিবির ৪নং গেইট,সাত মসজিদ রোড হয়ে ধানমন্ডি লেক কারবালায় মিলিত হবেতাজিয়া মিছিল চলাকালীন সময়ে যানজট এড়াতে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়।

প্রেস ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) এস, এন, মোঃ নজরুল ইসলাম, পিপিএম ১০ ই মহররমের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন এবং একই দিন সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথ যাত্রার অনুষ্ঠানও রয়েছে বিধায় সংশ্লিষ্ট সকলকে পুলিশি নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ করেন।

ব্রিফিংকালে শিয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মাসুদ করিম,যুগ্ম পুলিশ কমিশনার গণ,উপ-পুলিশ কমিশনারগণ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST